রোহিত-শুভমনের শতরানের সুবাদে চালকের আসনে টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক রোহিত শর্মা আর শুভমন গিলের শতরানের সুবাদে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতেই চালকের আসনে ভারত। ১০২ রানে অপরাজিত টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর ১০১ রানে শুভমন গিল। এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৬৪ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যে ৪৬ রানে এগিয়ে গিয়েছেন রোহিতরা। হাতে এখনও ৯ উইকেট রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের বিষাক্ত স্পিনে ২১৮ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে সতর্কভাবেই শুরু করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। অর্ধশতরানের পরেই সাজঘরে ফিরে গিয়েছিলেন যশস্বী। এর পরে জুটি বাঁধেন রোহিত ও শুভমন। শুক্রবার সকালে দ্বিতীয় দিনের শুরু থেকেই ইংলিশ বোলারদের শাসন করতে থাকেন দুই ব্যাটার। জেমস অ্যান্ডারসন-মার্ক উডদের কোনও জারিজুরি কাজে আসেনি। উল্টে অ্যান্ডারসনকে মাথার উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে শুভমন বুঝিয়ে দেন, বড় ইনিংস খেলার জন্যই নেমেছেন।

ভারতের দুই ব্যাটারকে সাজঘরে ফেরানোর জন্য একাধিক কৌশল নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু সব কৌশল ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অর্থা‍ৎ মধ্যাহ্নভোজনের বিরতি পর্যন্ত ১২৯ রান যোগ করেছেন ভারতের দুই ব্যাটার। কার্যত একদিনের ম্যাচের মেজাজেই ব্যাট করছেন দুজনে। ওপেন করতে নামা ভারত অধিনায়ক রোহিত শর্মা ১৬০ বলে ১০২ রান করে অপরাজিত রয়েছেন। শুভমন তিন নম্বরে নেমে ১৪২ বলে ১০১ রান করেছেন। দ্বিতীয় ইনিংসের শুরুতে দ্রুত উইকেট তুলে না নিতে পারলে চলতি টেস্টেও ইংল্যান্ডকে লজ্জাজনক পরাজয়ের মুখ দেখতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই