U19 World Cup Final: ইংরেজদের দর্পচূর্ণ করে বিশ্বসেরা আয়ুষ-বৈভবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন বৈভব সূর্যবংশী-আয়ুষ মাত্রেরা। বল হাতে আগুন ঝরালেন ডি দীপেশ-কনিষ্ক চৌহানরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হারারে স্পোর্টস ক্লাব মাঠে ইংরেজদের দর্পচূর্ণ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নিল ভারত। ২০২২ সালের পরে ফের বিশ্বসেরা হল ব্লু ব্রিগেড। এ নিয়ে ষষ্ঠবার যুব বিশ্বকাপ জিতল ভারতের ছোটরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান তুলেছিল আয়ুষ বাহিনী। জবাবে ওভারে রানেই গুটিয়ে যায় ইংরেজরা।

জয়ের জন্য ৪১২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই সতর্ক ছিলেন দুই ইংলিশ ওপেনার বেন ডাউকিন্স ও জো মোরেস। উইকেটে থিতু হওয়াই মূল লক্ষ্য ছিল তাঁদের। কিন্তু সেই কৌশল কাজে লাগেনি। পঞ্চম ওভারেই মোরেসের (১৭) স্টাম্প ছিটকে দিয়ে ইংল্যান্ডকে জোর ধাক্কা দেন আরএস অম্বরীশ। সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান ডাউকিন্স ও বেন মায়েজ। দ্বিতীয় উইকেটে দুজনে ৭৪ রান যোগ করেন। অর্ধশতরানের দোরগোড়া থেকে মায়েজকে (৪৫) সাজঘরে ফেরান খিলান পটেল। এর পরে ডাউকিন্স ও ইংল্যান্ড অধিনায়ক থমাস রিউ দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২১তম ওভারে বল করতে এসে ইংলিশ শিবিরকে জোড়া ধাক্কা দেন কনিষ্ক চৌহান। প্রথমে ফিরিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক রিউকে (১৮ বলে ৩১ রান)। শেষ বলে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন আলবার্ট (০)। পরের ওভারে ফের জোড়া ধাক্কা দেন দীপেশ দেবেন্দ্রন। চতুর্থ বলে ফেরান ফারহান আহমেদকে (১) আর শেষ বলে এস মর্গানকে (০)।

স্কোর বোর্ডে মাত্র তিন রান যোগ হতে না হতেই চার উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় ইংল্যান্ড। থমাস রিউরা আদৌ ২০০ রানের গণ্ডি টপকাতে পারবে কিনা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়। আর ঠিক তখনই ইংল্যান্ডের পরিত্রাতা হিসাবে হাজির হন সেলেব ফ্যালকনার। অষ্টম উইকেটে জেমস মিন্টোকে সঙ্গী করে ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একদিক ধরে রেখেছিলেন মিন্টো। অন্যপ্রান্তে হাত খুলে মারতে থাকেন ফখনার। তবে আস্কিং রেট ক্রমাগত বেড়ে চলায় চাপে পড়ে যান ইংল্যান্ডের দুই ব্যাটার। বলের ফ্লাইট বুঝতে না পেরে আরএস অম্বরীশের বলে তাঁর হাতেই ক্যাচ তুলে আউট হয়ে যান মিন্টো (৪১ বলে ২৮)। ভেঙে যায় ৯২ রানের পার্টনারশিপ। ১০ নম্বরে নামা মানি লামুসডেনও কিছু করতে পারেননি। তিনি ১০ বলে ৩ রান করে অম্বরীশের শিকার হয়ে সাজঘরে ফেরেন। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যানসেলেব ফ্যালকনার। ৪০ তম ওভারে অম্বরীশের বলে ছক্কা হাঁকিয়ে ৬৫ বলেই নিজের শতরান পূর্ণ করেন। সেই সঙ্গে তিন ছক্কা হাঁকিয়ে দলকে ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। তবে ৪১ ওভারে কনিষ্ক চৌহানের বলেই থেমে যান ফ্যালকনার। ৯টি চার ও সাতটি চারের সাহায্যে তিনি করেন ৬৬ বলে ১১৫ রান। ভারতের হয়ে অম্বরীশ ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন। কনিষ্ক চৌহান ৬৩ রানে ২টি এবং ডি দীপেশ ৬৪ রানে দুই উইকেট নিয়েছেন।

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০