ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ভেস্তে গেলে কারা ফাইনালে উঠবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রাত আটটায় গায়ানায় খেলা শুরু হওয়ার কথা। কিন্তু গত কয়েকদিন ধরে গায়ানায় বৃষ্টি হয়ে চলেছে। ভারত ও ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। যদি শেষ পর্যন্ত বৃষ্টিতে রোহিত শর্মা ও জস বাটলারদের ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে? কারা ফাইনালে খেলার ছাড়পত্র পাবে?

বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে রয়েছে। অর্থা‍ৎ কোন কারণে যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে শুক্রবার ফের খেলা হবে। তার জন্য ১৯০ মিনিট বরাদ্দ করা হয়েছে। অর্থা‍ৎ যদি বৃহস্পতিবার সকালে খেলা শুরু করা সম্ভব না হয়, তাহলে শুক্রবার সকালে ম্যাচ হবে। কিন্তু ভারত ও ইংল্যান্ডের মধ্যে হতে চলা দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। কেননা, রিজার্ভ ডে রাখা হলে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলকে কোনও বিশ্রাম ছাড়াই শনিবার ফাইনালে নামতে হবে।

প্রতিযোগিতার নিয়মানুয়ায়ী, ফলাফল নির্ধারণের জন্য দুই দলকেই অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে। কিন্তু কোনও কারণে বৃষ্টির জন্য ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে যদি পাঁচ ওভারের ম্যাচ করা সম্ভব না হয়, তাহলে কী হবে? প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে না খেলেই ফাইনালে উঠে যাবেন রোহিত শর্মারা। কেননা গ্রুপে এবং সুপার এইটে ইংল্যান্ডের তুলনায় ভারতের র‍্যাঙ্কিং ভাল থাকার কারণেই অ্যাডবান্টেজ পাবে টিম ইন্ডিয়া। প্রথম সেমিফাইনালও যদি বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে গেলে সুপার এইটে আফগানিস্তানের চেয়ে ভাল অবস্থানে থাকার জন্য ফাইনালে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে