ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ম্যাচে জাপানের বিরুদ্ধে ৫ ওভারের ম্যাচে জয় পেতে কালঘাম ছুটল শ্রেয়স আইয়ারদের। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ৩২ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রান তুলতে সফল হয় জাপান।

বৃষ্টির কারণে এদিন ভেস্তে যেতে বসেছিল ঐতিহাসিক ম্যাচ। শেষ পর্যন্ত অবশ্য ২০ ওভারের ম্যাচ কমে ৫ ওভারের করা হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুর্বল জাপানের বিরুদ্ধে প্রথম একাদশে ঠাঁই হয়নি বৈভব সূর্যবংশীর। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারের শেষ বলে শূন্য রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মা। চার্লি হারা হিনজের বলে সোমা শুগায়া স্লাটারের হাতে ক্যাচ দেন তিনি। পরের ওভারে ফিরে যান সঞ্জু স্যামসনও। তাঁর অবদান সাত বলে ৯ রান। তিন নম্বরে নামা ঈশান কিশন তৃতীয় ওভারে বেঞ্জামিন ইতো ডেভিসের বলে আউট হয়ে যান। ৬ বলে মাত্র ৩ রান করেন তিনি। ১৪ রানে তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে ভারত। চতুর্থ উইকেটে ১৮ রান যোগ হয়। অধিনায়ক শ্রেয়স ১২ বলে ১৬ রান করে ফেরেন। নির্ধারিত ৫ ওভারে চার উইকেট হারিয়ে ৩২ রান তোলে টিম ইন্ডিয়া। জাপানের হয়ে চার্লি হারা হিনজে ২ ওভারে ১৭ রান খরচ করে দুই উইকেট ঝুলিতে পোরেন।

জয়ের জন্য ৩৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিক জাপান। প্রথম ওভারের পঞ্চম বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন লাছলান (১)। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাকাশিকে (৪) ফেরান ওয়াশিংটন সুন্দর। সাত উইকেটে দুই উইকেট হারানো জাপানকে ম্যাচে ফেরান অধিনায়ক কেন্ডেল ফ্লেমিং ও বেঞ্জামিন ইতো ডেভিস। যদিও চতুর্থ ওভারের শেষ বলে ফ্লেমিংকে (১২ বলে ১২) ফের ম্যাচের রং বদলে দেন ওয়াশিংটন সুন্দর। শেষ ওভারে জয়ের জন্য জাপানের প্রয়োজন ছিল ৮ রান। হাতে ছিল সাত উইকেট। কিন্তু অক্ষর পটেলের ঘূর্ণি বলের মোকাবিলা করা সহজ হয়নি জাপানের আনকোরা খেলোয়াড়দের। মাত্র ৫ রান তুলতে সক্ষম হয়।

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি