U-19 Asia Cup 2023: নেপালকে ১০ উইকেটে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচেই জোর ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া। আট উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছিল উদয় সাহারানদের। মঙ্গলবার প্রতিপক্ষ নেপালকে উড়িয়ে দিয়ে ফের জয়ের মুখ দেখল। প্রথমে ব্যাট করতে নেমে ৫২ রানে গুটিয়ে গিয়েছিল নেপাল। জবাবে ৭.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র টিম ইন্ডিয়া। ১৩ রানে ৭ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রাজ লিম্বানি।  

এদিন দুবাইয়ের আইসিসি আকাদেমি ময়দানে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত অধিনায়ক উদয় সাহারান। আর তাঁর সেই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। পঞ্চম ওভারে নেপালের দীপক বোহরাকে (১) ফিরিয়ে দেন রাজ লিম্বানি। সেই ধাক্কা সামলে ওঠার আগে নিজের পরের ওভারে উত্তম মাগারকে (০) ফেরান। অর্জুন কুমালকে সাজঘরের পথ দেখান আরাধ্য শুক্লা। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেপালের ব্যাটিং লাইন আপ। নবম ওভারে প্রতিপক্ষের শিবিরে জোড়া আঘাত হানেন লিম্বানি। শেষের দুই বলে পর পর ফিরিয়ে দেন দেব খানাল (২) ও দীপক দুমরেকে (০)। ওই ধাক্কা আর সামাল দিতে পারেনি নেপাল। শেষ পর্যন্ত ২২.১ ওভারে ৫২ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস। দলের কোনও ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সর্বাধিক রান হেমন্ত ধামির (৮)।

জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল মাত্র ৫৩ রান। জয়ের লক্ষ্যে পৌঁছতে বেশিক্ষণ সময় নেননি ভারতের দুই ওপেনার আদর্শ সিং ও আরশিন কুলকার্নি। শুরু থেকেই হাত খুলে চালিয়ে খেলতে থাকেন আরশিন। মাত্র ৭.১ ওভারে দলকে জয় এনে দেয় ভারতের ওপেনিং জুটি। ৩০ বলে পাঁচটি ছক্কা ও ১টি চারের সাহায্যে ৪৩ রানে অপরাজিত থাকেন আরশিন। আদর্শ সিংহ করেন ১৩ রান। এদিন নেপালকে হারানোর সুবাদে নেট রান রেটের প্রেক্ষিতে পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল ভারত।

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?