কুলদীপের বদলে ফিরছেন অর্শদীপ, কেমন হবে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের প্রথম একাদশ?

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর তিনটি ম্যাচে জিতে সুপার এইটে পৌঁছে গিয়েছে সূর্য ব্রিগেড। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ নিয়ে চাপ না থাকলেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে টিম ইন্ডিয়া। সুপার এইটের লড়াইয়ের আগে এই ম্যাচে বেশ কিছু বদলের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছিল বুমরাহ ও হার্দিককে এই খেলায় বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। কারণ সুপার এইটের লড়াই আরও বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণেই বদল। 

 ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে ৬১ রানে  হারিয়ে   সূর্য এবং তার দল প্রমাণ করেছে  ট্রফি জেতার  জন্য ভারত অন্যতম দাবিদার দল।    আহমেদাবাদের আজকের খেলায় দলের মনোযোগ বড় স্কোর করার উপর, কারণ এখন পর্যন্ত ২০৯ এর বেশি স্কোর হয়নি।  চলতি বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ৩০০  রানের কোনও রেকর্ড তৈরি হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান ২৬০ যা ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা করেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রান ২১৮ যা ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষেও ছিল। 

ভারতীয় দলের এখন উদ্বেগের বিষয় চোট। তবে সেই দিক সামলে উঠেছে টিম ইন্ডিয়া। আজকের খেলায় কিছুটা পরীক্ষামূলক ভাবে খেলোয়াড়দের মাঠে নামাতে হতে পারে। টিম ম্যানেজমেন্ট অতিরিক্ত পেসারদের মাঠে নামাতে পারে। অর্শদীপ সিং ফিরতে পারেন এবং কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্যেকে বিশ্রাম দেবে কিনা তা সেটা এখন দেখার বিষয়। কারণ খেলার আগে সংবাদ সম্মেলমে সিতাংশু কোটাক কোনও খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার কথা অস্বীকার করেছিলেন। নেদারল্যান্ডসও তাদের ফাস্ট বোলারদের মাঠে নামাতে পারে। 

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ড্য, রিংকু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতের রেকর্ড জেনে নিন

সীমিত ওভারের আইসিসি টুর্নামেন্টে ভারত টানা ১৬টি ম্যাচ জিতেছে। গত বিশ্বকাপ ফাইনালের পর থেকে এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত নেদারল্যান্ডকে চারবার পরাজিত করেছে। 

 

 

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার