মিচেল-ফিলিপ্সের শতরান! ভারতকে জেতার জন্য ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত গতিতে রান তোলে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্সের শতরানের উপর ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছে নিউজিল্যান্ড। এই সিরিজ জিততে হলে ভারতকে করতে হবে ৩৩৮ রান। ভারত ও নিউজিল্যান্ড দুই দলই তিন সিরিজের একটি করে ম্যাচ জিতেছে। 

রাজকোটে ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছিলেন ড্যারিল মিচেল। সেই শতরানের ধারা ইন্দোরে বজায় রেখেছেন। গ্লেন ফিলিপ্সের সঙ্গে এদিন গড়েন ২১৯ রানের জুটি। ১০৬ রান করে অর্শদীপের বলে আউট হন ফিলিপ্স। তিনি  ৮৩ বলে ১০০ করেন। দেড়শো রান করার আগেই সিরাজের বলে কুলদীপের ক্যাচে আউট হন মিচেলও। ১৩১ বলে তিনি করেন ১৩৭ রান  এদিন প্রথম ওভারেই উইকেট নেন অর্শদীপ। শূন্য রানে বোল্ড হেনরি নিকোলস। তার পরেই হর্ষিত রানার বলে রোহিত শর্মার হাতে ক্যাচে আউট হন কিউয়ি ব্যাটার ডেভন কনওয়ে। এদিন খেলার শুরুটা ভারত ভালো করলেও মিচেল-ফিলিপ্সের শতরান কিউইদের অনেকটা এগিয়ে দেয়।  উইল ইয়ং ৩০ রানের মাথায় রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন। কুলদীপের বলে এলবিডব্লিউ হন মিচেল হে। অর্শদীপের বলে সুইচ হিট খেলতে গিয়ে ১০ রানে আউট হন ফোকস।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে নয়া রেকর্ড গড়লেন মিচেল

শেষের দিকে পরপর উইকেট পড়লেও  মিচেল-ফিলিপ্সের শতরানে অনেকটাই রান তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ভারতের জন্য এই রান তাড়া করা একটু কঠিন হবে বলেই মনে করছেন অনেকে। শুরু থেকেই ভারতকে চালিয়ে খেলতে হবে। এবার শুরু হবে ভারতের ব্যাটারদের পরীক্ষা। 

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক