মাথাই তুলতে পারল না কিউইরা, মাত্র ১৫৪ রানের টার্গেট দিল ভারতকে

Share:

নিজস্ব প্রতিনিধি: গুয়াহাটি তৃতীয় টি টোয়েটি সিরিজে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে করেছে মাত্র ১৫৩  রান। ভারতকে ১৫৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে কিউইরা। রায়পুরে  জেতার পর এই ম্যাচে প্রথম একাদশে বদল করা হয়েছে। নেই বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিংহ। তাঁদের বদলে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও রবি বিশ্নোই। শুরুতেই দাপট দেখাতে শুরু করেন ভারতের বোলাররা। জসপ্রীত ও  বিশ্নোই এদিন দুটি করে উইকেট নিয়েছেন।  এই ম্যাচ জিতলেই ভারতের সিরিজ জয় নিশ্চিত।    

প্রথম ওভারেই নিউজিল্যান্ডকে ধাক্কা দেন হর্ষিত রানা। তাঁর বলে ১ রান করে আউট হন ডেভন কনওয়ে। ২ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। পর পর দু’ওভারে নিউজিল্যান্ডের দুই উইকেট পড়ে যায়। ৪ রান করে আউট হন রাচিন রবীন্দ্র। ১৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে।  বল করতে নেমে প্রথম বলেই উইকেট নেন বুমরাহ। প্রথম বলেই টিম সেইফার্টকে ১২ রানে বোল্ড করলেন জসপ্রীত । ৩৫ রানে তৃতীয় উইকেট পড়ে নিউজিল্যান্ডের। ফিলিপ্স ও চ্যাপম্যান জুটি গড়ার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে পারলেন না। দীর্ঘ দিন পর ভারতীয় দলে সুযোগ পাওয়াকে কাজে লাগিয়ে রবি বিশ্নোই ৩২ রানে মার্ক চ্যাপম্যানকে আউট করেন। ১৪তম ওভারে ১০০ রান পার করে নিউজিল্যান্ড। তার পরেই হার্দিকের বলে ১৪ রানে আউট হন  ড্যারিল মিচেল। ১১২ রানে পঞ্চম উইকেট হারায়  নিউজিল্যান্ড।  ৪৮ রানের মাথায়  ফিলিপ্সকে আউট করেন বিশ্নোই।  ৩ রান করে বুমরাহের বলে বোল্ড হন জেমিসন। মাত্র   ১ রানে  রান আউট করে ম্যাট হেনরিকে   সাজঘরে পাঠান ইশান কিষাণ। ২৭ রানে বুমরাহের বলে আউট হন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। 

ভারতের প্রথম একাদশ 

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, হর্ষিত রানা, কুলদীপ যাদব, রবি বিশ্নোই, জসপ্রীত বুমরাহ।

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যাআরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য