শেষ বলে ফিরলেন বিরাট, হার এড়াতে রোহিতদের চাই আরও ১২৫ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে লজ্জাজনক ব্যর্থতার পরে দ্বিতীয় ইনিংসে খানিকটা হলেও ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। আজ শুক্রবার (১৮ অক্টোবর) তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছে গৌতম গম্ভীরের শিষ্যররা। কিউইদের কাছে ইনিংস হারের লজ্জা এড়াতে আরও ১২৫ রান চাই রোহিত শর্মাদের। হাতে রয়েছে সাত উইকেট। ৭০ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ খান।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম দিন বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হয়েছিল। তবে দ্বিতীয় দিন প্রড়থমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিলেন রোহিত শর্মারা। মাত্র ৪৬ রানেই গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রের অনবদ্য শতরানের দৌলতে ৪০২ রান তোলে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও অধিনায়ক রোহিত শর্মা প্রথম থেকেই দেখে শুনে খেলতে থাকেন। দারুণভাবে খেলতে থাকা যশস্বী ব্যক্তিগত ৩৫ রানে আজাজ পটেলের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন।

এর পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নিজের ব্যক্তিগত অর্ধশতরানের পরেই আজাজ পটেলের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ভারত অধিনায়ক। অনেকেই আশঙ্কায় ছিলেন, প্রথম ইনিংসের মতো না ব্যাটিং ভরাডুবি ঘটে টিম ইন্ডিয়ার। কিন্তু তৃতীয় উইকেটে বিরাট কোহলি ও সরফরাজ খান মাথা ঠাণ্ডা করে ক্রিজে সেঁটে থাকেন। ধীরে-ধীরে চাপ কাটিয়ে উঠে দু’জনেই দলকে বড় রানের ইনিংসের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। বিরাট খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও সরফরাজ অবশ্য মারমুখী মেজাজেই ব্যাট করেন। দু’জনেই অর্ধশতরান করেন। দিনের শেষ বলে সবাইকে বিস্মিত করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। সাজঘরে ফেরার আগে তিনি করেন ৭০ রান।

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি