ভারতীয় টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে বদলানো হচ্ছে আহমেদাবাদের পিচ

Share:

নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়া-নিউজিল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ ধরনের একটি পিচ, যেখানে লাল ও কালো মাটির মিশ্রণ ব্যবহার করা হবে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ফাইনালের পিচটি হবে ‘মিশ্র মাটির’ ট্র্যাক, যেখানে কালো মাটির তুলনায় লাল মাটির পরিমাণ বেশি রাখা হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, লাল মাটির আধিক্য থাকলে পিচে ভালো বাউন্স পাওয়া যায়, যা ব্যাটসম্যানদের রান করতে সাহায্য করে। ফলে ম্যাচটি একটি হাই-স্কোরিং লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। 

আরও পড়ুন: বরুণের বদলে ফিরবেন কুলদীপ! খেলবেন অভিষেক? ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা

মুম্বইয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচটি ছিল রান বন্যার এক দৃষ্টান্ত। সেই ম্যাচে সঞ্জু স্যামসনের দুরন্ত ৮৯ রানের ইনিংসের উপর ভর করে ভারত ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল স্কোর দাঁড় করায়। সেই পিচের সঙ্গে আহমেদাবাদের ফাইনালের পিচের কিছুটা মিল থাকলেও এখানে বাউন্স আরও বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এই ট্র্যাকে বোলারদের জন্য কিছুটা অতিরিক্ত বাউন্স থাকলেও বড় টার্নের সম্ভাবনা খুব কম বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য এটি অনেকটাই সুবিধাজনক হতে পারে এবং স্কোর ২০০ রানের আশপাশে পৌঁছানো অস্বাভাবিক হবে না বলেই ধারণা করা হচ্ছে।

২০২৬ সালের এই টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত আহমেদাবাদের এই মাঠে মাত্র একটি ম্যাচ হয়েছে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২১৩ রান করে কানাডাকে পরাজিত করেছিল। চলতি টুর্নামেন্টে নিউজিল্যান্ড ইতিমধ্যেই আহমেদাবাদে একটি ম্যাচ খেলেছে, আর ভারত এখানে দুটি ম্যাচ খেলেছে। যদিও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের অভিজ্ঞতাও হয়েছে ভারতীয় দলের।

পিচ প্রস্তুতকারকদের মতে, ফাইনালের জন্য এমন একটি ভারসাম্যপূর্ণ উইকেট তৈরি করা হচ্ছে যেখানে কোনও দলের জন্য অপ্রয়োজনীয় সুবিধা থাকবে না। লাল মাটির পরিমাণ বেশি থাকায় পিচে ভালো বাউন্স থাকবে এবং ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবে শট খেলতে পারবেন-ফলে দর্শকদের জন্য জমজমাট একটি ফাইনাল দেখার সম্ভাবনাই বেশি।

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’