১ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচ, এখনও অনুমতি দেয়নি বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালে পয়লা মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। কিন্তু বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে সম্মতি জানানো হয়নি। স্বভাবতই ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ হবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যা্চ্ছে। আইসিসির একজন সিনিয়র সদস্যের বক্তব্যে এই কথাই স্পষ্ট হয়েছে।

সূ্ত্র মারফত জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে পরের বছর ১৯ ফেব্রুয়ারি। চলবে ৯ মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচ হবে করাচিতে। ১৫টি ম্যাচের সূচি দেওয়া হয়েছে আইসিসিকে। এই ১৫টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচ হবে লাহোরে, ৩টি ম্যাচ হবে করাচিতে ও ৫টি ম্যাচ হবে রাউলপিন্ডিতে। সেমিফাইনাল ম্যাচ রাখা হয়েছে করাচি ও রাউলপিন্ডিতে। এরপর ফাইনাল ম্যাচ রাখা হয়েছে লাহোরে। ভারতের সব ম্যাচ রাখা হয়েছে সেখানেই। ভারতীয় দলের ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে লাহোরের হোটেলেই রোহিতদের রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

তবে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে কোনও অনুমতি দেওয়া হয়নি। বিসিসিআইয়ের তরফে কখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এখন সেটাই দেখার। সূত্র মারফত জানা গিয়েছে, বিসিসিআইয়ের তরফে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত ভারত যদি পাকিস্তানে না খেলতে যায়, তাহলে হাইব্রিড মডেলে ম্যাচ হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভারতের ম্যাচ রাখা হয়েছিল শ্রীলঙ্কায়। সেখানে ভারতের সব ম্যাচ রাখা হয়েছিল।  

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই