জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে হারাতে বদ্ধ পরিকর ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:  সে যে কোনও খেলাই হউক, এই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান মাঠে নামা মানেই সেই ম্যাচ ঘিরে আলাদা উত্তেজনা থাকবেই। সে সমর্থকদের মধ্যে যেমন থাকে, তেমনই থাকে খেলোয়াড়দের মধ্যেও। তবে বিশেষ করে হকি এবং ক্রিকেটকে ঘিরে এই উন্মাদনা পারদ যেন থাকে তুঙ্গে।

আগামী শনিবার এই দুই দেশ পরস্পরের মুখোমুখি হবে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে গ্রুপ-এর ম্যাচে।

পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে ভারত দুটি ম্যাচ খেলেছে। এবং দুটি ম্যাচেই তারা জয় ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষের কাছ থেকে। প্রথম ম্যাচে ভারত বড় ব্যবধানে জয়ী হয়ে চিনা তাইপের বিপক্ষে। ম্যাচের ফল ১৮-০। এরপর দ্বিতীয় ম্যাচে ভারত হারায় জাপানকে। সেই ম্যাচে অবশ্য ভারত বড় ব্যবধানে জয় না পেলেও, জাপানের বিপক্ষে ভারতীয় দল জয় হাসিল করে ৩-১ গোলের ব্যবধানে। এবার ভারতকে খেলতে হবে চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের বিরুদ্ধে।

ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানও দুটি ম্যাচে জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা চিনা তাইপে হারায় ১৫-১ গোলের ব্যবধানে। এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৯-০ গোলের ব্যবধানে পরাজিত করে থাইল্যান্ডকে। সুতরাং দুটি দলই পরস্পরের মুখোমুখি হওয়ার আগে দুটি করে ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।

আরও জানতে পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নতুন মাইলস্টোন ছুঁলেন বিরাট

পাকিস্তান ম্যাচ সম্বন্ধে বলতে গিয়ে ভারত অধিনায়ক উত্তম সিং জানান, ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই হবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে আমরা ছন্দে রয়েছি। এবং সেই ছন্দ ধরে রেখেই পাকিস্তান ম্যাচেই জয় পেতে মরিয়া আমার দল। তাঁর মতে, ভারতীয় রক্ষণ তৈরি রয়েছে পাকিস্তানের আক্রমণকে রোখার জন্য।

ভারত অধিনায়ক আরও বলেন, পাকিস্তান দল এই মুহূর্তে সব দিক থেকেই অত্যন্ত শক্তিশালী এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবুও আমরা পাকিস্তান ম্যাচটাকে একপ্রকার জেতার চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছি।

প্রসঙ্গত, জুনিয়র এশিয়া কাপের আসরে এর আগে এই দুই প্রতিবেশী দেশ শেষবার পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০১৫ সালে। সেবার ফাইনালে ভারত ৬-১ গোলের ব্যবধানেক পাকিস্তানকে পরাজিত করে ট্রফি জয় করেছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের