পাকিস্তানকে দুরমুশ করে সুপার এইটে জায়গা করে নিলেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তান ভেবেছিল বলে বলে মাত দেবে ভারতকে। তবে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সলমন আলি আঘাদের কাছে ।  বিশ্বকাপে আবার  ‘দাদাগিরি’ দেখাল ভারত।  খেলতে নেমেই উইকেট হারায় পাকিস্তান। প্রথম ওভারে বড় ধাক্কা খায়  পাকিস্তান। প্রথম অভারে চতুর্থ বলে ফারহানকে শূন্য রানে ফেরান হার্দিক। শূন্য় রানে প্রথম উইকেট পরে পকিস্তানের, ভারতের কাছে ৬১ রানে হারল পাকিস্তান । সেই সঙ্গেই পাকিস্তানকে হেলায় হারিয়ে সুপার আটে জায়গা পাকা করল সূর্যরা। ২০ ওভার শেষ হওয়ার আগেই পাকিস্তানকে ধুলোয় মেশাল সূর্য বাহিনী।  আরও আকবর ভারতের কাছে লজ্জার হার হারল পাকিস্তান। সব উইকেট হারিয়ে ১১৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।  

শূন্য রানে ফারহানকে  ফেরান হার্দিক। এক রান করতে  না পেরে আউট হওয়ার বদলা নেন ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে ।  শূন্য় রানে প্রথম উইকেট  হারায়  পাকিস্তান। দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট পড়ে পাকিস্তানের। পাকিস্তানের  আরেক ওপেনার সাইম আয়ুব জসপ্রীত বুমরাহের বলে ৬ রানের মাথায় আউট হন। তারপর বুমরাহকে মারতে গিয়ে আউট হন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা।  মাত্র  ৪ রান করে বুমরাহ বলে হার্দিকের হাতে ক্যাচ আউট হন। অক্ষরকে মারতে গিয়ে আউট হন বাবর। লড়াই করার চেষ্টা করেছিলেন ইসমান। তবে রক্ষা করতে পারলেন না পাকিস্তানকে।   ৪৪ রানে অক্ষরকে স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্পড আউট  হন তিনি। কুলদীপকে মারতে গিয়ে মাত্র চার রানে আউট হন   মহম্মদ  নওয়াজ। তিলকের বলে মারতে গিয়ে আউট হন শাদাব (১৪)। বরুণের বলে আউট  হন আশরফ (১০)। তার  পরেই আবারও বরুণের বলে এলবিডব্লিউ হন আবরার (০)।  রবিবারের খেলায় দুটি করে উইকেট নিয়েছেন হার্দিক, জাসপ্রীত এবং বরুণ। এই হারের পর ফলাফল ৮-১। 

অভিষেক শর্মা শূন্য রানে আউট হওয়ার পর ম্যাচের হাল ধরেন ঈশান কিষান। অভিষেক শর্মাকে আউট করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। ম্যাচের একদিন আগে তিনি বলেছিলেন অভিষেক শর্মা ম্যাচে খেলুক এটা তিনি চান। শূন্য রানে আউট হওয়ার পরেই পাকিস্তান শিবির উচ্ছ্বাসে ফেটে পড়ে। তবে সেই আনন্দ মাটি করে দেয় ঈশান। মাত্র ২৭ বলে অর্ধশতরান করেন তিনি। ৪০ বলে ৭৭ রান করে তাকে সাজ ঘরে ফেরান পাকিস্তানের বোলার শাইম আয়ুব। পাকিস্তানের এই বোলার আউট করেন ভারতের তারকা ব্যাটার তিলক ভর্মাকে। পর পর দুই উইকেট হারায় ভারত । নেমেই বড় রান করতে গিয়ে আউট হন হার্দিক পাণ্ড্যে। তাঁকেও আউট করেন । সাইমের পর পর দু’বলে আউট হলেন তিলক (২৫) এবং হার্দিক (০)। ৩২ রান করে আউট করে আউট হন অধিনায়ক সূর্য কুমার যাদব। ১৭ বলে ২৭ রান করে আউট হন শিবম দুবে। শেষ দু’বলে আউট শিবম-অক্ষর। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই