Women Asia Cup: পাকিস্তানকে উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই অভিযান শুরু করলেন হরমনপ্রীতরা। শুক্রবার প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১০৮ রানেই গুটিয়ে গিয়েছিলেন নিদা দাররা। জবাবে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ৩৫ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে নিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কার ডাম্বুলায় টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক নিদা দার। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হযে যায়। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাক টিম। দ্বিতীয় ওভারে ফিরে যান গুল ফিরোজা (৫)। মুনিবা আলিও (১১) তেমন সুবিধা করতে পারেননি। আলিয়া রাজ (৬) ও অধিনায়ক নিদা দারও (৮) দ্রুত সাজঘরে ফেরেন। খানিকটা লড়াই চালানোর চেষ্টা করেন সিদ্রা আমিন (২৫), টুবা হাসান (২২) ও ফাতিমা সানা (২২)। টেল এন্ডাররাও চরম ব্যর্থ হন। ১৯.২ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায পাকিস্তানের ইনিংস। ভারতের তরফে দীপ্তি শর্মা ২০ রানে তিন উইকেট নেন। পূজা বস্ত্রকার ও শ্রেয়াঙ্কা পাতিল ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হাত খুলে মারতে থাকেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। পাকিস্তানের কোনও বোলারকেই পাত্তা দেননি দু’জনে। এক সময়ে মনে হচ্ছিল, কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু তা হয়নি। দশম ওভারে স্মৃতিকে (৩১ বলে ৪৫) ফিরিয়ে জুটি ভাঙেন সৈয়দা আরোব শাহ। যদিও ততক্ষণে স্কোর বোর্ডে ৮৫ রান যোগ হয়েছে। খানিকবাদে সৈয়দা আরোব শাহের বলে ফিরে যান শেফালি ভার্মাও (৪০)। তিন বল বাদে সাজঘরে ফেরেন দয়ালান হেমলতা (১৪)। এর পরে অধিনায়ক হরমনপ্রীত কাউর ও জেমাইমা রডরিগজ দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। দু’জনে যথাক্রমে ৫ ও ৩ রানে অপরাজিত থাকেন।     

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের