চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কে এল রাহুলের শতরান, ২৪৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি, সেঞ্চুরিয়ন: একা কুম্ভ হয়ে লড়াই চালিয়েছিলেন প্রথম দিন। দ্বিতীয় দিন সেই লড়াইয়ের ফসল ঘরে তুলে শতরান করলেন লোকেশ রাহুল। আর তাঁর অনবদ্য, লড়াকু শতরানের সুবাদেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ২৪৫ রান তুলল টিম ইন্ডিয়া।

সেঙ্ছুরিয়নে প্রথম দিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করে দিতে হয়েছিল। তখন ভারতের স্কোর ছিল আট উইকেটে ২০৮ রান। ৭০ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল। তাঁর সঙ্গী ছিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় দিনের শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার। ক্রিজের একপ্রান্ত আগলে রেখেছিলেন সিরাজ। অন্য প্রান্তে প্রোটিয় বোলারদের বিষাক্ত আক্রমণ সামলে রান মেশিন সচল রেখে চলছিলেন রাহুল। ৮৯ রান থেকে ছক্কা মেরে ৯৫ রানে পৌঁছন। কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি সিরাজ। গেরাল্ড কোয়ে‍ৎজির বলে ব্যক্তিগত ৫ রানে সাজঘরের পথ ধরেন তিনি। ভেঙে যায় নবম উইকেটে ৪৭ রানের জুটি।

সিরাজ ফিরে যাওয়ার পরেই জল্পনা শুরু হয় রাহুলের শতরান হবে কিনা? কেননা ক্রিজে তাঁর সঙ্গী ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। যার ব্যাটে খুব একটা রান আসে না।  সব জল্পনার অবসান ঘটিয়ে ছক্কা হাঁকিয়ে শতরান করেন রাহুল। টেস্টে এটি তাঁর অষ্টম শতরান। ১৪টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। পরের ওভারে নান্দ্রে বার্গারের বলে বড় শট হাঁকাতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারতীয় দলের উইকেট রক্ষক। আর রাহুলের আউটের সঙ্গে সঙ্গেই ২৪৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। আগের দিন বোলিংয়ে আগুন ঝরালেও এদিন তেমন সুবিধা করতে পারেননি কাসিগো রাবাডা।

Published by:

Share Link:

More Releted News:

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ