প্রোটিয়াদের লিড ছাড়াল ৫০০, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতলে বিশ্ব রেকর্ড গড়বে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:   ভারতের বিরুদ্ধে রানের পাহাড় গড়ছে দক্ষিণ আফ্রিকা। যদি গুয়াহাটিতে হার হয় ভারতের তাহলে টিম ইন্ডিয়ার কাছে এই হার হবে অত্যন্ত লজ্জার। কারণ ১৯৯৯-২০০০ সালের পর দেশের মাটিতে সিরিজে পরাজিত হবে ভারত। আর যদি ভারত জিতে যায় তাহলে এই জয় হবে বিশ্বরেকর্ড। চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার লিড পার করেছে ৫০০। অন্যদিকে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তৃতীয় সেশনে ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ কাঁধে  চোট পেয়েছেন। এতেই আরও চাপে ভারত।

প্রথম ইনিংসে ২৮৮ রানে এগিয়ে ছিল প্রোটিয়ারা। চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতিতে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে দক্ষিণ আফ্রিকা করেছে ২২০ রান। অর্থাৎ তাঁদের লিড ৫০৮। আগামী দেড় দিনে ঋষভ পন্থের দল এই বিরাট তাড়া করে জিততে পারবেন কি এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ট্রিস্টান স্টাবস  সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছেন, অন্যদিকে উইয়ান মুলডার তার অর্ধশতক পূরণের চেষ্টা করছেন। অন্যদিকে,  ভারতীয় বোলাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের  কাছে নাজেহাল হচ্ছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০০৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে বিশ্বরেকর্ড গড়েছিল। চতুর্থ ইনিংসে সর্বাধিক ৪১৮ রান তাড়া করতে হয়েছিল। ভারত যদি যেতে তাহলে ভারতকে ৫০০-বেশি রান করতে হবে।

তবে ভারত যেভাবে খেলছে তাতে অনেকেই জেতার সম্ভাবনা কম দেখছেন। দেড় দিনে এই রান করা মুখের কথা নয়। তবে এটাই দেখার দেখা যে সিরিজ ড্র করতে পারে কিনা ভারত। সিরাজের আঘতে চাপ বেড়েছে ভারতের যা টিম ইন্ডিয়ার জন্য একটা বড় ধাক্কা। নীতীশ কুমার রেড্ডির ডেলিভারিতে বলটি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে যাওয়ার সময় ট্রিস্টান স্টাবস জোরে একটা শট খেলেন। সিরাজ বলটিকে বাউন্ডারি লাইন অতিক্রম করতে বাধা দেন তাতেই কাঁধে আঘাত লাগে। মেডিকেল স্টাফরা তাঁর কাছে ছুটে যান এবং তাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের