বদলা, যশস্বীর অপরাজিত শতরানে সিংহ বধ করে সিরিজ জিতলেন রাহুলরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: বল হাতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন কুলদীপ যাদব-প্রসিদ্ধ কৃষ্ণরা। আর ব্যাট হাতে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ালেন যশস্বী জয়সোয়াল-রোহিত শর্মারা। ফলস্বরূপ তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ অনায়াসে জিতে গেল লোকেশ রাহুলের বাহিনী। আর ম্যাচ জয়ের ফলে একদিনের সিরিজও পকেটে পুরল। সেই সঙ্গে টেস্ট সিরিজ হারার বদলা নিল। শনিবার (৬ ডিসেম্বর) প্রথমে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২৭০ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়া। জবাবে ৩৯.৫ ওভারে ৯ উইকেট হাতে নিয়েই জয় হাসিল করলেন গৌতম গম্ভীরের শিষ্যরা।

টানা ২০ ম্যাচ হারার পরে এদিন টস জিতে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাট করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই আর্শদীপ সিংহের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন রিকেলটন (০)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ঠান্ডা মাথায় খেলে সেই ধাক্কা সামলান কুইন্টন ডি’কক ও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। রানের গতি শ্লথ হলেও ভারতীয় বোলারদের আক্রমণ সামলে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। রবীন্দ্র জাদেজার বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ৪৩ বলে অর্ধশতরান করেন ডি’কক। এক সময়ে মনে হচ্ছিল বাভুমাও অনায়াসে অর্ধশতরান পাবেন। কিন্তু তা হয়নি।

জাদেজার বলে চালিয়ে খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। আউটের আগে করে যান ৪৮ রান। আগের ম্যাচে রান পাওয়া ম্যাথু ব্রি‍ৎজকে দারুণ খেলছিলেন। ডি’ককের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৯তম ওভারে বল করতে এসে সব হিসাব নিকেশ পাল্টে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন। দ্বিতীয় বলে ফেরান ব্রি‍ৎজকে (২৪)। আড়াআড়ি খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ব্রিৎজকে। ওভারের শেষ বলে আইডেন মার্করাম কাট করতে গিয়েছিলেন। ক্যাচ গেল কোহলির হাতে। ১ রানে ফেরেন তিনি। উল্টো প্রান্তে একের পর সতীর্থকে ফিরে যেতে দেখলেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন ডি’কক। পঞ্চাশের মতো শতরানও ছয় মেরে পূরণ করেন।

তবে শতরানের পরেই প্রসিদ্ধের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। ৮৯ বলে আটটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে করে যান ১০৬ রান। ৩৯তম ওভারে বল করতে এসে দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া আঘাত হানেন কুলদীপ যাদব। প্রথম বলে ফেরান ডিওয়াল্ড ব্রেভিসকে (২৯)। তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্কো জানসেন (১৭)। পর পর উইকেট হারানোয় স্লগ ওভারে দক্ষিণ আফ্রিকার রানের গতি অনেকটাই কমে যায়। আগের ম্যাচে মারমুখী মেজাজে ব্যাট করে দলকে জেতানো করবিন বশ এদিন তেমন সুবিধা করতে পারেননি। কুলদীপ যাদবের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান (৯)। ৪৫তম ওভারে লুঙ্গি এনগিডিকে ফিরিয়ে দেন কুলদীপ (১)। শেষের দিকে কেশব মহারাজ দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান। তবে ৪৮ ওভারে বার্টম্যানকে (৩) ফিরিয়ে প্রোটিয়াদের দৌড় থামান প্রসিদ্ধ কৃষ্ণা। ২০ রানে অপরাজিত থেকে যান কেশব মহারাজ।

জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতে খানিকটা খোলসের বিরুদ্ধেই ছিলেন ভারতের দুই গোড়াপত্তনকারী ব্যাটার রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। তাড়াহুড়ো না করে ক্রিজ আঁকড়ে পড়ে দলকে এগিয়ে নিয়ে যান। ২৭ রান করেই চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে বিশ হাজারি ক্লাবে ঢুকে পড়েন রোহিত। তার পরেই হাত খুলে মারতে শুরু করেন। ৫৪ বলে একদিনের ফরম্যাটে ৬১তম অর্ধশতরান পেয়ে যান। ১১৮ বলেই ১০০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। উল্টোপ্রান্তে থাকা যশস্বী ধীর-স্থির ভাবে খেলে ৭৫ বলে জীবনের প্রথম অর্ধশতরান সংগ্রহ করেন। এনগিডির বলে এক রান নিয়ে পঞ্চাশ পেরোলেন তিনি।

ভাল ব্যাটিং করছিলেন রোহিত শর্মা। কিন্তু চালিয়ে খেলতে গিয়ে মহারাজের বলে ব্রিৎজকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। সাজঘরে ফেরার আগে করেন ৭৩ বলে ৭৫ রান। ভেঙে যায় ১৫৫ রানের জুটি। রোহিত ফেরার পরে তিন নম্বরে ব্যাট করতে এসে ঝড় তোলেন কোহলি। খোলসে গুটিয়ে থাকা যশস্বীও হাত খুলে বেদম প্রহার করতে থাকেন। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ের মুখে পড়ে লাইন লেংথ হারিয়ে ফেলেন প্রোটিয়া ব্যাটাররা। মাত্র ১১১ বলেই একদিনের ক্রিকেটে নিজের প্রথম শতরান তুলে নেন যশস্বী। উল্টোপ্রান্তে থাকা বিরাট যেভাবে রুদ্রমূর্তি ধারণ করে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল বাড়ি যাওয়ার তাড়া রয়েছে। মাত্র ৪১ বলেই ৭৬তম অর্ধশতরান তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। যশস্বী ১১৬ ও বিরাট ৬৫ রানে অপরাজিত থাকেন।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়