অবশেষে শাপমুক্তি! ২০ বার হারের পর ওয়ানডেতে টস জিতল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবারের (৬ ডিসেম্বর) ম্যাচ ভারতের কাছে সম্মান রক্ষার লড়াই। অগ্নিপরীক্ষার মুখোমুখি কোচ গৌতম গম্ভীরও। দীর্ঘ দিন ধরেই টসে জিততে পারেনি ভারত। ২০ বারের  চেষ্টার পর অবশেষর টসে জয় এল। তৃতীয় এক দিনের ম্যাচে সেই অভিশাপ মুক্তি হল। টসে জিতে বল করতে ময়দানে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠালেন অধিনায়ক কে এল রাহুল। দীর্ঘ দুই বছর পর টস জেতার পর গ্যালারি জুড়েও ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়।

টস জিতে ভারত, ২০টি খেলায় হারের ধারাবাহিকতা ভাঙল। অধিনায়ক কেএল রাহুল আনলেন সাহসী পরিবর্তন। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ক্লিন সুইপ করার পাশাপাশি ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ময়দানে নামবে। শনিবারের খেলায় সবার নজর থাকবে বিরাট কোহলির উপর। কারণ তিনি প্রথম দুটি ম্যাচে পরপর সেঞ্চুরি করেছেন এবং বিশাখাপত্তনমে তৃতীয় সেঞ্চুরি করে রেকর্ডও অর্জনের চেষ্টা করবেন। শুধু কোহলিই নন, রোহিত শর্মাও ক্রিকেটে এক বিরাট মাইলফলক অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। আজ যদি তিনি ২৭ রান করেন, তাহলে তিনি ২০,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করবেন। যদি তিনি ২৭ রান করতে পারেন তাহলে রোহিত শর্মা শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির পর চতুর্থ ভারতীয় হিসেবে এই নজির গড়বেন।

তৃতীয় ওয়ানডেতে বিরাট কোহলি দুটি বিশাল মাইলফলক স্পর্শ করতে পারেন। কোহলি যদি ৯০ রান করেন, তাহলে তিনি ক্রিকেট ইতিহাসে ২৮,০০০ আন্তর্জাতিক রান করা তৃতীয় ব্যাটসম্যান হবেন। আর তিনি যদি ১০৭ রান করেন, তাহলে তিনি কুমার সাঙ্গাকারাকে ছাপিয়ে যাবেন এবং ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহক হবেন।

এক নজরে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

ভারত: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কওয়াড়, তিলক ভার্মা, কেএল রাহুল (উইকেটকিপার/ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।

দক্ষিণ আফ্রিকা: রায়ান রিকেল্টন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, আইডেন মার্করাম, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো জানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, ওটনিল বার্টম্যান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি