India vs Sri Lanka 1st ODI: শ্রীলঙ্কাকে ২৩০ রানে বেঁধে রাখলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিজেদের ঘরের মাঠে খুব একটা সুবিধা করতে পারলেন না শ্রীলঙ্কার ব্যাটাররা। শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে বাট করতে নেমে আট ত উইকেট হারিয়ে রান তুলল স্বাগতিকরা। পাথুম নিশাঙ্কা ও দুনিত ওয়াল্লেলাগে ছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটারই ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে পারেননি। ভারতের হয়ে আর্শদীপ সিংহ ও অক্ষর পটেল দুটি করে উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কা। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত দলের পক্ষে খুব একটা সুখকর হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই শ্রীলঙ্কার ওপেনার আভিষ্কা ফার্নান্ডোকে (১) সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। এরপর কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। যদিও সফল হননি। ১৪তম ওভারের প্রথম বলেই কুশলকে (১৪) ক্লিন বোল্ড করে জুটি ভাঙেন শিভম দুবে। চার নম্বরে নামা সাদিরা সামারাবিক্রমাও খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৮ রান করে অক্ষর পটেলের বলে সাজঘরে ফেরেন তিনি। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কা করেন মাত্র ১৪ রান। এক প্রান্তে একা কুম্ভ হয়ে লড়াই করা পাথুম নিশাঙ্কাকে (৫৬) ফিরিয়ে স্বাগতিকদের জোর ধাক্কা দেন ওয়াশিংটন সুন্দর। স্কোর বোর্ডে ১০১ রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরে যান শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটার।

ভারতীয় বোলারদের দাপটে যখন লঙ্কা শিবিরে কাঁপুনি ধরে গিয়েছিল, তখনই ব্যাট চওড়া করে রুখে দাঁড়ান দুনিত ওয়াল্লেলাগে। জানিথ লিয়ানাগে (২০), ওয়ানিন্দু হাসরঙ্গার (২৪) সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। শেষ ওভারে আকিলা ধনঞ্জয়কে (১৭) ফিরিয়ে দেন আর্শদীপ সিংহ। শেষ পর্যন্ত দুনিতের চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ রানে পৌঁছয় শ্রীলঙ্কা। ৬৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন দুনিত।     

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে