বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে নামছেন সুনীলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারতে হয়েছে সুনীল ছেত্রীদের। নক আউটে গেলে জিততেই হবে এমন সমীকরণকে সামনে রেখেই আগামিকাল বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামছেন সুনীলরা।  

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও সুনীলদের খেলায় যথেষ্টই খুশি কোচ ইগর স্তিমাচ। অজিদের বিরুদ্ধে অসহায়ের মতো আত্মসমর্পণ না করে বুক চিতিয়ে লড়েছিল নীল জার্সিধারীরা। প্রথমার্ধে রুখে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। যদিও দ্বিতীয়ার্ধে প্রথম গোল হজম করার পরেই হতোদ্যম হয়ে পড়েন ভারতীয় খেলোয়াড়রা। তবে প্রথম ম্যাচে হারলেও হাল ছাড়তে রাজি নন ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ। বুধবার দলের অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় জাতীয় দলের কোচ বলেন, ‘বৃহস্পতিবার উজবেকিস্তানের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ছেলেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলেও দলের ছেলেরা ভাল খেলেছে। উজবেকিস্তানের বিরুদ্ধে নামতে মুখিয়ে রয়েছে। প্রথম ম্যাচ জিততে না পারায় আগামিকাল (বৃহস্পতিবার) যে জেতার মরিয়া চেষ্টা করবে উজবেকরা, তা জানি। তবে আমরাও তৈরি।’

উজবেকিস্তানের বিরুদ্ধে দলের প্রথম কোনও একাদশে বদল হবে কিনা, তা নিয়ে অবশ্য আগাম কোনও ইঙ্গিত দিতে রাজি হননি সুনীল ছেত্রীদের হেড স্যার। তবে রক্ষণে বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। অনুশীলনে উজবেকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়তে শিষ্যদের নির্দেশ দিয়েছেন স্তিমাচ। উজবেকদের বিরুদ্ধে তিন পয়েন্ট না পেলে যে নক আউটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই নষ্ট হয়ে যাবে তা পইপই করে স্মরণ করিয়ে দিয়েছেন।

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের