আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডেনে সঞ্জুর ব্যাটে স্বপ্নপূরণ, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে সূর্যরা

নিজস্ব প্রতিনিধি:  প্রথমে ব্যাট করে নেমে নেহাত কম রান করেনি  ওয়েস্ট ইন্ডিজ। ১৯৬ রান তাড়া করতে নেমে প্রথমে পর পর দুই উইকেট হারিয়ে  চাপে পড়ে যায় সূর্যকুমারের দল। তবে মাটি কামড়ে পড়ে ছিল টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। মেগা রবিবারে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কলকাতার মাটি থেকে শেষ হাসি হাসল ভারত । ২০১৬ সালে এই ইডেনেই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল ক্যারিবিয়ানরা। তারই বদলা নিল সূর্যরা।  শুরু থেকে চাপে থাকলেও সেই চাপ সামলে নিয়েছেন সঞ্জু-তিলকরা।  চাপের বিশেষ  কারণ ছিল ভারতে  এবার বিশ্বকাপের আয়োজক আর সহ আয়জক দেশ শ্রীলঙ্কা ইতিমধ্যে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এবার বিদায়  নিল শাই হোপের দল।      

ইডেনে শুরুটা ভালো করলেও পর পর উইকেট পড়তে শুরু করে ভারতের। তবে চালিয়ে খেলতে গিয়ে আউট হন ভারতের রান মেশিন অভিষেক শর্মা। ১১ বলে ১০ রান করে এদিন সাজঘরে ফেরেন তিনি। তার পরেই নামেন ইশান কিশান। তিনিও রবিবার বেশিক্ষণ ময়দানে টিকে থাকতে পারেননি। বড় রানের লক্ষ্য নিয়ে ময়দানে নামলেও ইশানও মাত্র ১০ রান করে ফেরেন।  হোল্ডারের বলে শট মেরেছিলেন মিড অনে ।  সেই ক্যাচ ধরেন হেটমায়ার।  শামার জোসেফ  বল করতে নেমে  দ্বিতীয় বলে  সূর্যকে ফেরান। ১৬ বলে ১৮ রান করে ফেরেন ভারতের অধিনায়ক।  বাউন্ডারির ধারে ক্যাচ ধরেন রাদারফোর্ড। ভালো খেলছিলেন তিলক। রানও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তবে হোল্ডারকে মারতে গিয়ে হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ২৩ রানে আউট হন তিলক ২৭।  এদিন শুরু থেকে  খেলেছেন সঞ্জু। শতরান হাতছাড়া হলেও ভারতকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। করেছেন ৯৭ রান। নট আউট রয়েছেন সঞ্জু। 

আরও পড়ুন: ইডেনে শুরু ‘মহাযুদ্ধ’, টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত সূর্যের

এদিন শুরু থেকেই ধরে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। পাওয়ার প্লেতে আশাব্যঞ্জক রান করতে না পারলেও একটি উইকেট হারায়নি। অন্যদিকে ভারতের ফিল্ডিং নিয়ে উঠতে শুরু করেছে কারণ পর পর আাউট করার দুটি সুযোগ মিস করেছেন ভারতীয় খেলোয়াড়রা। খেলার শুরুতেই ওয়েস্ট ইন্ডিযের দুই ব্যাটার একই দিকে চলে এসেছিলেন কিন্তু  বরুণ বল না দেখেই ছুড়ে  দেওয়ায় রান আউটের সুযোগ  নষ্ট হয়। তার পরেই একটি সহজ ক্যাচ মিস করেন অভিষেক শর্মা।  রস্টনকে অনায়াসে  আউট করতে পারতেন কিন্তু সেই সুযোগ মিস করেন। তবে তার পরেই ক্যারিবিয়ানদের ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। তিনি  বোল্ড করেন  ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে। এই সময়ে ভারতের জন্য বিপদজনক হয়ে উঠছিলেন আরেক ওপেনার  হেটমায়ার। তবে ভারতকে অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ।  হেটমায়ারকে ফেরান বুমরাহ। তার পরেই  বুমরাহ বলে  আউট হন চেজ।   এর পর  হার্দিকের বলে অফসাইডে খেলতে গিয়েছিলেন রাদারফোর্ড। ব্যাটের কানায় লেগে বল গেল সঞ্জুর হাতে কাচ দিয়ে আউট হন তিনি। তবে চার উইকেট হারানোর পরেই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। তুলে নেয় প্রয়োজনীয় রান। এই খেলার পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন রইল পাওয়েলের দখলে। 

Published by:

Share Link:

More Releted News:

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ