আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জয়ের জন্য হার্দিকদের ১৭৮ রানের লক্ষ্য দিল ক্যারিবীয়রা

নিজস্ব প্রতিনিধি, ফ্লোরিডা: সিমরান হেটমায়ারের ৬১ ও শাই হোপের ৪৫ রানের সুবাদে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে ১৭৮ রান তুলল ক্যারিবীয়রা। শুরুতে পর পর উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উপরে চাপ তৈরি করতে পারলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারলেন না ভারতীয় বোলাররা।    

ফ্লোরিডার লউয়ারডিল স্টেডিয়ামে শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল। শুরু থেকেই মারকুটে মেজাজে ব্যাটিং শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কাইল মেয়ার্স ও ব্র্যান্ডন কিং। অতিরিক্ত মারমুখী হতে গিয়ে দ্বিতীয় ওভারেই আরশদীপের বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মেয়ার্স (১৭)। এর পরে ষষ্ঠ ওভারে বল করতে এসে ব্র্যান্ডন কিং’কে (১৮) ফেরান আরশদীপ। সপ্তম ওভারে বল করতে এসে ক্যারিবীয় শিবিরে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। প্রথম বলে ফিরিয়ে দেন নিকোলাস পুরানকে (১)। পঞ্চম বলে সাজঘরের পথ দেখান অধিনায়ক রভম্যান পাওয়েলকে। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান দল শাই হোপ ও সিমরান হেটমায়ার। দুজনে স্বাভাবিক ছন্দেই খেলতে থাকেন। রান মেশিন সচল রাখেন। যখনই মনে হচ্ছিল অর্ধ শতরান পেতে পারেন শাই হোপ, তখনই আঘাত হানেন যজুবেন্দ্র চহাল। হোপকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডেজের বড় রানের ইনিংস গড়ার সম্ভাবনায় জল ঢেলে দেন। ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন হোপ।

রোমারিও শেফার্ডকে (৯) ফিরিয়ে ফের ধাক্কা দেন অক্ষর পটেল। খানিকবাদে মুকেশ কুমারের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন জেসন হোল্ডার। একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে দলকে সামনে নিয়ে যেতে থাকেন হেটমায়ার। ৩৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অষ্টম উইকেটে হেটমায়ার ও ওডিয়ান স্মিথ জুটি বেঁধে ২৩ বলে ৪৪ রান যোগ করেন। ২০তম ওভারে বল করতে এসে দুরন্ত হেটমায়ারকে (৬১) থামান আরশদীপ সিং। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ক্যারিবীয়রা। ওডেন স্মিথ ১৫ রানে এবং আকিল হোসেন ৫ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে আরশদীপ সিং চার ওভারে ৩৮ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ