বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হারারে: অধিনায়ক হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন শ্রেয়স আইয়ার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টি টোয়েন্টি সিরিজে চুনকাম হওয়ার পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। হারারে স্পোর্টস ক্লাব ময়দানে প্রথমে ব্যাট করে ময়াঙ্ক যাদব-প্রিন্স যাদবদের আগুনে বোলিংয়ের মুখে সাত উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছিল জিম্বাবোয়ে। জবাবে বৈভব সূর্যবংশীর ১৯ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসের দৌলতে ১৩.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় হাসিল করে নেন শ্রেয়সরা।

টস জিতে প্রথমে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে ময়াঙ্ক যাদবের আগুনে বোলিংয়ের মুখে নাকানিচোবানি খান জিম্বাবোয়ের প্রথম সারির ব্যাটাররা। ময়াঙ্কের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ব্রায়ান বেনেট। চতুর্থ ওভারে বেন কারেনকে (১০) ফিরিয়ে দেন প্রিন্স যাদব। পরের ওভারে ডিয়ন মায়ার্সকে (৬) ফেরান ময়াঙ্ক। দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে ব্যর্থ হন অধিনায়ক সিকান্দর রাজা। তিনি করেন মাত্র চার রান। রাজাকে ফেরান শিবম দুবে। ৩২ রানে প্রথম সারির চার ব্যাটারকে খুঁইয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবোয়ে।

পঞ্চম উইকেটে রায়ান বার্ল ও ওয়েসলি মেধেভেরে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ১৪তম ওভারে রায়ানকে (২৬) ফিরিয়ে ৩২ রানের পার্টনারশিপ ভাঙেন রবি বিষ্ণোই। এর পর ষষ্ঠ উইকেটে তাড়িওয়ানাসে মারুমণিকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন মেধেভেরে। দুজনে ৩৫ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। শেষ ওভারে বল করতে এসে জিম্বাবোয়েকে জোড়া ধাক্কা দেন প্রিন্স যাদব। দ্বিতীয় বলে ফেরান মেধেভেরেকে (৩৪ বলে ৩৯)। পরের বলে ফেরান ব্র্যাল ইভানসকে (০)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট খুঁইয়ে ১২৫ রান তোলে জিম্বাবোয়ে। মারুমণি ২০ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ময়াঙ্ক যাদব ১৮ রানে এবং প্রিন্স যাদব ১৯ রানে ২টি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১২৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন বৈভব সূর্যবংশী। তাঁর তাণ্ডব দেখে উল্টোপ্রান্তে অনেকটাই রক্ষণের খোলসে ছিলেন অভিষেক শর্মা। যদিও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি তিনি। তৃতীয় ওভারে ব্লেজিং মুজারাবানির বলে ব্র্যাড ইভানসের তালুবন্দি হয়ে ফেরেন। আউটের আগে করেন ৮ বলে ১ রান। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান বৈভব ও ঈশান কিশন। দুজনেই হাত খুলে মারতে থাকেন। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬৬। তার মধ্যে একা বৈভব করেছিলেন ৪৮।

পাওয়ার প্লে’র পরের ওভারে রিচার্ড নাগাভারার প্রথম বলে দুই রান নিয়ে নিজের অর্ধশতরান করেন বৈভব। ভেঙে দেন শচিন তেণ্ডুলকরের রেকর্ড। যদিও পরের বলেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। ১৯ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫০ রান করে আউট হন। বৈভব আউট হওয়ার পর দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান ঈশান ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। দ্বাদশ ওভারে বল করতে এসে ঈশানকে (২৪ বলে ৩৫) ফিরিয়ে ৪৬ রানের পার্টনারশিপ ভাঙেন মুজারাবানি। শেষ পর্যন্ত শ্রেয়স ও তিলক বর্মা ১৩.২ ওভারে দলকে জয় এনে দেন। শ্রেয়স ২৪ বলে ২৮ ও তিলক ৫ বলে ৬ রানে অপরাজিত থাকেন। জিম্বাবোয়ের হয়ে মুজারাবানি চার ওভারে ২৬ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন।

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…