ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

Share:

নিজস্ব প্রতিনিধি, হারারে: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টি টোয়েন্টি সিরিজে চুনকাম হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন শ্রেয়স আইয়াররা। জোড়া সিরিজে হারের পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে টি টোয়েন্টি সিরিজ কব্জা করল। রবিবার (২৬ জুলাই) প্রথমে ব্যাট করে বৈভব সূর্যবংশীর ঝোড়ো ৮১ রানের সুবাদে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ময়াঙ্ক যাদব-যশ ঠাকুরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে  ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয় জিম্বাবোয়ে। ৩৫ রানে জিতে যায় টিম ইন্ডিয়া।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন বৈভব সূর্যবংশী। উল্টোপ্রান্তে থাকা অভিষেক শর্মা এদিনও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন। দ্বিতীয় ওভারেই ব্লেজিং মুজারাবানির বলে তাড়িওয়ানাসে মারুমুণির হাতে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে জিম্বাবোয়ের বোলারদের আক্রমণ নির্বিষ করে দলকে এগিয়ে নিয়ে যান বৈভব ও ঈশান কিশন। পাওয়ার প্লে-তেই এক উইকেট হারিয়ে ৬৪ রান তোলে টিম ইন্ডিয়া। ৩১ বলে ছয়টি চার ও দুই ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন বৈভব। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৯৫।

১১তম ওভারে ভাল খেলতে থাকা ঈশান কিশনকে বিপজ্জনক হয়ে ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরিয়ে দেন সিকান্দার রাজা। ২৬ বলে চারটি চারের সাহায্যে ২৯ রান করেন ঈশান। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান বৈভব ও অধিনায়ক শ্রেয়স আইয়ার।  দুজনেই হাত খুলে খেলে ২৮ বলেই ৫০ রান যোগ করেন।  দুরন্ত খেলছিলেন বৈভব। মনে হচ্ছিল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম শতরান পাবেন। কিন্তু ১৫তম ওভারে ওয়েসলি মেধেভেরার বলে সাজঘরে ফেরেন। ৪৯ বলে আটটি চার ও চারটি চারের সাহায্যে ৮১ রান করেন।

অধিনায়ক শ্রেয়স আইয়ারও হাত খুলে খেলছিলেন। তবে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি । ১৮ বলে ২৭ রান করে আউট হন। পঞ্চম উইকেটে জুটি বেঁধে তিলক বর্মা ও রিঙ্কু সিংহ দলকে ১৯২ রানে পৌঁছে দেন।  শেষ বলে আউট হন রিঙ্কু সিংহ (১৪ বলে ২৫)। তিলক ৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় জিম্বাবোয়ে। ময়াঙ্ক যাদবের বলে বৈভব সূর্যবংশীর হাতে তালুবন্দি হয়ে শূন্য রানে ফেরেন ব্রায়ান বেনেট। এর পর দ্বিতীয় উইকেটে বেন কারেন ও ডিওন মায়ার্স দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা চালান। কিন্তু চতুর্থ ওভারে জিম্বাবোয়েকে জোড়া ধাক্কা দেন যশ ঠাকুর। চতুর্থ বলে মাইয়ার্সকে (১৯) ফিরিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন। পরের বলে শূন্য রানে ফিরিয়ে দেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে। অষ্টম ওভারে বেন কারেনকে (২০) ফিরিয়ে দেন রবি বিষ্ণোই। ৬৫ রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।

এর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রায়াল বার্ল ও ওয়েসলি মেধেভেরা। দুজনে ঠান্ডা মাথায় খেলে ভারতীয় বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিয়ে যান। তবে আস্কিং রেট বাড়তে থাকায় চাপ বাড়তে থাকে। ১৬তম ওভারে আক্রমণে এসে মেধেভেরাকে (২৫ বলে ২৮) ফিরিয়ে ৬০ রানের পার্টনারশিপ ভাঙেন ময়াঙ্ক যাদব। সেই সঙ্গে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৮তম ওভারে তাড়িওয়ানাসে মারুমুণিকে (১) সাজঘরে ফেরান প্রিন্স যাদবের বদলি হিসাবে সুযোগ পাওয়া অশোক শর্মা। একা কুম্ভ হয়ে লড়াই করা রায়ান বার্ল ৪২ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। শেষ ওভারে বল করতে এসে ব্র্যাড ইভানসকে (১৪) সাজঘরের পথ ধরান ময়াঙ্ক যাদব। শেষ পর্যন্ত রানেই থমকে যায় জিম্বাবোয়ের ইনিংস। বার্ল ৫৪ রানে অপরাজিত থাকেন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা