জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হারারে: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে জিম্বাবোয়েকে ৯০ রানে হারিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় হাসিল করল টিম ইন্ডিয়া। শনিবার (২৫ জুলাই) প্রথমে ব্যাট করে ঈশান কিশন ও তিলক বর্মার ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেছিল ভারত। জবাবে যশ ঠাকুর-অভিষেক শর্মাদের দুরন্ত বোলিংয়ের মুখে ১৭.৫ ওভারে ১২৯  রানেই গুটিয়ে গেল জিম্বাবোয়ের ইনিংস।  এদিন জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ কব্জা করলেন গৌতম গম্ভীরের শিষ্যরা। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন শ্রেয়স আইয়ার।

এদিন হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ৮ রান করে ব্লেজিং মুজারাবানির বলে ফিরে যান অভিষেক শর্মা। আগের ম্যাচে ১৮ বলে অর্ধশতরান করে শচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা বৈভভ সূর্যবংশীও নিরাশ করেন। পরের ওভারে রিচার্ড এনগারাভারার বলে ব্লেজিং মুজারাবানির তালুবন্দি হয়ে ফেরেন সাজঘরে। ৯ বলে তিনটি চারের সাহায্যে করেন ২০ রান। ২৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

তৃতীয় উইকেটে ঈশান কিশন ও শ্রেয়স আইয়ার জুটি বেঁধে বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন। দুজনেই মারমুখী মেজাজে ব্যাট করে মাত্র ৪২ বলে ৬৬ রান যোগ করেন। দশম ওভারে বল করতে এসে শ্রেয়সকে ফিরিয়ে জুটি ভাঙেন ব্রায়ান বেনেট। ২০ বলে চারটি চারের সাহায্যে ২৫ রান করে ফেরেন শ্রেয়স। অধিনাযক ফেরার পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঈশান। তাঁকে যোগ্য সঙ্গত করেন তিলক বর্মা। দুজনেই জিম্বাবোয়ের বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দেন। ৩১ বলে ৬টি চারের সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ঈশান। মাত্র ২৭ বলেই চতুর্থ উইকেটে ৫১ রানের পার্টনারশিপ গড়েন ঈশান ও তিলক। যেভাবে খেলছিলেন ঈশান, তাতে মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি ১৮তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরে যান তিনি। আউটের আগে ৯টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪৪ বলে করেন ৮১ রান।

ঈশান ফেরার পরে মারমুখী মেজাজে ব্যাট করে মাত্র ২৩ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে একদিনের আন্তর্জাতিকে নিজের নবম অর্ধশতরান পূর্ণ করেন তিলক বর্মা। ১৯তম ওভারে ব্লেজিং মুজারাবানির দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রিঙ্কু সিংহ। তবে বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি তিনি। শেষ ওভারে ব্র্যাড ইভানসের তৃতীয় বলে রায়ান বার্লের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সাত বলে ১২ রান করেন রিঙ্কু। শেষ পর্যন্ত ৫ উইকেটে হারিয়ে ২১৯ রানে থামে ভারতের দৌড়। তিলক বর্মা ২৯ বলে ৬০ রানে ও শিবম দুবে চার রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের আক্রমণের পথে হাঁটেন জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেট। তিনিই মূলত স্ট্রাইক নিচ্ছিলেন। অন্যপ্রান্তে থাকা বেন কারেন ছিলেন দর্শকের ভূমিকায়। তবে বেশিক্ষণ টিঁকতে পারেননি বেনেট। চতুর্থ ওভারে যশ ঠাকুরের বলে খোষচা মারতে গিয়ে ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। আউটের আগে ১৯ বলে তিন ছক্কা ও তিনটি চারের সাহায্যে করেন ৩২ রান। পরের ওভারে প্রিন্স যাদবের বলে শিবম দুবের তালুবন্দি হয়ে বিদায় নেন বেন কারেন। তিনি করেন পাঁচ বলে ১ রান। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে ডিওন মাইয়ার্সকে (৯ বলে ১২) ফেরান রবি বিষ্ণোই। প্রথম পাওয়ার প্লে শেষে জিম্বাবোয়ের রান দাঁড়ায় তিন উইকেটে ৪৯।

চার নম্বরে নামা জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে শূন্য রানে ফিরিয়ে দেন প্রিন্স যাদব। ওয়েসলি মেধেভেরেও এদিন সুবিধা করতে পারেননি। শিবম দুবের বলে ২ রান করে আউট হয়ে যান। পঞ্চম উইকেটে রায়ান বার্ল ও তাড়িওয়ানাসে মারুমণি খানিকটা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিলেন। দ্বাদশ ওভারে রায়ানকে (২০) ফিরিয়ে সেই প্রতিরোধ গুঁড়িয়ে দেন তিলক বর্মা। এর পরে মারুমণি ও ব্র্যাড ইভানস জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ইভানসকে (১১ বলে ১৯) ফেরান অভিষেক শর্মা। নিউম্যান নায়ামহুরি (৩), রিচার্ড এনগারাভা (১)-কেও ফেরান অভিষেক। কুম্ভ হয়ে লড়াই করতে থাকা মারুমুণিকে (২৪) ফেরান যশ ঠাকুর। ১৭.৫ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ের লড়াই। অভিষেক শর্মা ২.৫ ওভারে ১৭ রানে তিন উইকেট দখল করেছেন।

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির