কুয়েতকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে নামছে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : কুয়েতকে হারিয়ে ইতিহাস গড়ার হাতছানি ভারতের সামনে। কুয়েতের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে উঠে যাবে ভারত। ১৯ বছরের ক্যারিয়ারে বৃহস্পতিবারই শেষ ম্যাচে ভারতের হয়ে খেলতে নামছেন সুনীল ছেত্রী। তার আগে বেশ চনমনে লাগল তাঁকে।

গত ১২ মাসে ভারত ও কুয়েত পরস্পরের বিরুদ্ধে তিন বার খেলেছে। দুবার সাফে ও একবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পরস্পরের মুখোমুখি হয়েছে এই দুটি দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিতেছে ভারত। এই প্রসঙ্গে ভারতের কোচ স্টিমাচ জানান, ‘ইতিমধ্যে তিনটি কঠিন ম্যাচ জিতেছি। কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জেতাটা আমার খুব ভালো লাগছে। রক্ষণভাগ দারুণ খেলেছে। বক্সের কাছাকাছি কুয়েতের খেলোয়াড়দের আসতে দেয়নি। পরিষ্কার সুযোগ তৈরি করেছি। বৃহস্পতিবারও যাতে সেটাই করতে পারে, তা দেখতে চাইছি।‘ তবে কুয়েতকে হারানো যে খুব একটা সহজ কাজ নয়, সেই কথা মেনে নিয়েছেন স্টিমাচ। এই প্রসঙ্গে তিনি জানান, ‘এটা ভারত অধিনায়কের শেষ ম্যাচ। তার ওপর আবার ভারতের বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। ফলে এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে।‘

এদিনই নিজের ক্যারিয়ার জীবনের শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। গত বুধবার জাতীয় দলের হয়ে শেষ অনুশীলনটা সেরে নিয়েছেন তিনি। অনুশীলনে নেমে পেনাল্টি প্র্যাকটিস করতে দেখা গিয়েছে সুনীল ছেত্রীকে। গোলকিপার বিশাল কাইথকে ডেকে নিয়ে পেনাল্টি বক্সে বল জালে রাখতে দেখা গিয়েছিল তাঁকে। সুনীলের শরীরী ভাষা এমনটাই ছিল যেন ফুটবল জীবনের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান তিনি।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর