জর্ডন এবং জাম্বিয়ার বিরুদ্ধে প্রীতিম্যাচ খেলবেন সুনীল, সন্দেশরা

বঠিক থাকলে আগামী মাসেই এই দুই দেশের বিপক্ষে খেলতে হবে সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ভারতীয় ফুটবল দল। আরও দু’টি ফ্রেন্ডলি তথা প্রীতি ম্যাচ খেলতে পারেন সুনীল, প্রীতম, প্রনয়রা। আর সেই ম্যাচগুলিতে ব্লু টাইগারদের প্রতিপক্ষ হবে জর্ডন এবং জাম্বিয়ার মতো দেশগুলি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চৃড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সর্বভারতীয় ভারতীয় ফুটবল ফেডারেশন( এআইএফএফ)। সবঠিক থাকলে আগামী মাসেই এই দুই দেশের বিপক্ষে খেলতে হবে সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানি। আর জর্ডন এবং জাম্বিয়াও নাকি ভারতের বিপক্ষে খেলার জন্য ভীষণ আগ্রহী।

প্রায় ৪১ জন ফুটবলাররকে নিয়ে এই মুহূর্তে কর্নাটকের বেল্লারীতে এএফসি-কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতিতে ব্যস্ত দলের হেড কোচ ইগর স্টিম্যাক। এটিকে মোহনবাগানের দেশি ফুটবলাররা শিবিরে যোগ দেবেন। তারপর সেখান থেকে বেছে নেওয়া হবে এএফসি কাপের জন্য চূড়ান্ত দল। এর আগে বাহরিন এবং বেলারুশের বিপক্ষে প্রীতিম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচগুলির একটিতেও জয়ের দেখা পায়নি তারা। আর ওই দুই ম্যাচে দলের আক্রমণভাগের প্রধান অস্ত্র এবং অধিনায়ক সুনীল। তবে জর্ডন এবং জাম্বিয়ার বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। আপাতত পুরোদমেই অনুশীলন করছেন ভারতের সর্বাধিক গোলদাতা।

আগামী জুন মাস থেকেই শুরু হয়ে যাবে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা আর্জন পর্ব। সূচি অনুযায়ী ৮ জুন কম্বোডিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর ১১ জুন ভারতের প্রতিপক্ষ হল আফগানিস্তান এবং ১৪ জুন হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ইগর স্টিম্যাকের ছেলেরা।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির