তিরন্দাজিতে সোনা জয় জ্যোতি ভেন্নম এবং ওজাস দেওতালের

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে বুধবার সকালে কমপাউন্ড মিক্সড ইভেন্টে কোরিয়াকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতলেন ভারতের জ্যোতি ভেন্নম এবং প্রবীস  ওজাস দেওতালে। ১৫৯-১৫৮ ব্যবধানে জিতে দেশের জন্য ১৬তম সোনা আনেন দুই তিরন্দাজি। এ নিয়ে চলতি এশিয়ান গেমসে ১৬তম সোনার পদক পেল ভারত। একই সঙ্গে ৭১টি পদক জিতে ২০১৮ সালে সর্বাধিক পদক জেতার রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। ওই বছর জাকার্তা থেকে ৭০টি পদক জিতেছিলেন নীরজ চোপড়ারা।

এদিন তিরন্দাজির কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার সো চায়েওন ও জো জাহেওনের মুখোমুখি হয়েছিলেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম ও প্রবীস ওজাজ দেওতালে। কম্পাউন্ড মিক্সডে মোট আটটি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে ১০ পয়েন্টের লক্ষ্যে তির ছোড়েন তিরন্দাজিরা। অর্থা‍ৎ ১৬০ পয়েন্টের লক্ষ্য থাকে তিরন্দাজিদের। প্রথম রাউন্ডে ২০ পয়েন্ট তোলেন ভারতের দুই প্রতিযোগী। আর দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা তোলেন ১৯ পয়েন্ট। পঞ্চম রাউন্ডে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। সপ্তম রাউন্ডে ফের এক পয়েন্টে পিছিয়ে পড়েন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা। দুই দলের পয়েন্ট দাঁড়ায় ১৩৯-১৩৮। শেষ রাউন্ডে ২০ নিখুঁত নিশানায় তির ছুড়ে ২০ পয়েন্ট ঘরে তুলে ইতিহাস গড়ে সোনা জেতেন জ্যোতি ও ওজাস।

অন্যদিকে, আজ বুধবারই পদক জয়ের লক্ষ্যে নামছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। তাছাড়া ৭৫ কেজি বক্সিং বিভাগের ফাইনালে চিনের লি কিয়ানের মুখোমুখি হচ্ছেন লভলিনা বরগোঁহাই। দুই ইভেন্টেই সোনা জয়ের আশায় বুক বাঁধছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে