নামিবিয়াকে হারাল ভারত, ইতি ঘটল কোহলি-শাস্ত্রী যুগের

খাতায়-কলমে ম্যাচটা ছিল নিয়মরক্ষার।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাতায়-কলমে ম্যাচটা ছিল নিয়মরক্ষার। রবিবাসীয় বিকেলে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরই ভারতের সেমিফাইনালে যাওয়ার সমস্ত আশা শেষ হয়ে যায়। ফলে নামিবিয়ার বিরুদ্ধে এই ম্যাচ থেকে আর কিছুই পাওয়ার ছিল না টিম ইন্ডিয়ার। তবে সকলেই চেয়েছিলেন জিতেই অধিনায়ক বিরাট কোহলিকে বিদায় দিতে। কারণ, এটাই ছিল অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ। সেই সঙ্গে কোচ রবি শাস্ত্রীরও এটাই ছিল শেষ ম্যাচ। কারণ, আর মেন ইন ব্লু-র কোচ থাকছেন না তিনি।

হ্যাঁ, জিতেই শেষ হল কোহলি-শাস্ত্রী যুগের। আর জয় প্রত্যাশিতই ছিল। কিউয়িরা যদি আফগানদের কাছে হেরে যেত তাহলে হয়তো এই জয়ের আনন্দটাই আলাদা হতো। কিন্তু, না, সেটা হয়নি। তাই মনে হতাশা নিয়েই ফিরতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। টি-২০-র আসরে আর দেশকে নেতৃত্ব দেবেন না কোহলি। আর জাতীয় দলের কোচিং করাতে দেখা যাবে না শাস্ত্রীকেও।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩২ রান তোলে নামিবিয়া। তিনটি করে উইকেট পান অশ্বিন এবং জাদেজা। দু’টি উইকেট নেন বুমরাহ। জবাবে ১৫.২ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা।  

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?