৪-০ গোলে পাক দলকে উড়ীয়ে হকির সেমিফাইনালে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: চির প্রতিস্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan) হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy Hockey) সেমিফাইনালে ভারত (India)। টানা ৭০ মিনিটের লড়াইয়ে দুরন্ত জয় পান হরমনপ্রীতরা (Harmanpreet Singh)। অধিনায়ক হরমনপ্রীতের জোড়া গোল সহ ৪-০ গোলে কার্যত মাঠে দাঁত ফোটাতে পারেনি পাকিস্তান। বুধবার চেন্নাইয়ের (Chennai) রাধাকৃষ্ণন স্টেডিয়ামে (Radhakrishnan Stadium) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফসিনালে যাওয়ার জন্য মাঠে নেমেছিল ভারত ও পাকিস্তান। সেখানেই এই দুরন্ত জয় পায় ভারত।

এদিন ম্যাচের শুরুতেই ১৫ ও ২৩ মিনিটে ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংযের স্টিক থেকে জোড়া গোলে এগিয়ে যায় ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। তারপর পাকিস্তান গোলে ফিরতে চেদষ্টা করলেও তা আদতে হয়ে ওঠেনি। তারপর ম্যাচের তৃত্যীয় কোয়ার্টারে চির প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ব্যবধান বাড়ান যুগরাজ সিং। তারপরে চতুর্থ কোয়ার্টারের শেষদিকে দলের হয়ে চতুর্থ গোলটি করে পাকিস্তানের কফিনে শেষ পেঁরেক পুঁতে দেন মনদীপ সিং।

তবে এদিন্ন খেলার শুরুর প্রথম মিনিটেই ভারতের জালে বল জড়ান পাকিস্তানের আবদুল হান্নান। কিন্তু ভারত রেফারেলের সাহায্য নেয়। যার ফলে পাক দলের গোল বাতিল হয়ে যায়। যদিও তারা পানাল্টি কর্নার পায়। কিন্তু তা তারা কাজে লাগাতে ব্যর্থ হন। দুর্দান্ত গোল সেভ করেন ভারতের গোলকিপার কৃষাণ বাহাদুর পাঠক। এদিন প্রথম থেকে কোণঠাসা পাকিস্তান। তাই দুরন্ত জয় পেয়ে সেমিফাইনালে পৌছে গেল টিম ইন্ডিয়া।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা