চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছেন না রোহিত শর্মারা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। ওই আসরে অংশ নিতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছে। কেননা, এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখেননি রোহিত শর্মা। কট্টর পাকিস্তান বিরোধী বিসিসিআইয়ের ‘একনায়ক’ জয় শাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পা রাখার অনুমতি দেবেন না বলে অনেকেই মনে করছেন। তাদের অনুমান যে মিথ্যা নয়, তার প্রমাণ মিলল মঙ্গলবার। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ।’

গতকাল সোমবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি বলেছিলেন, ‘ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখে তাহলে ফের দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ চালুর বিষয়টি ভেবে দেখা হবে।’ পিসিবি প্রধানের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিসিসিআইয়ের এক কর্তা মঙ্গলবার বলেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নতুন করে চালু দূর অস্ত! আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।’

তাহলে কী হবে? ওই বোর্ড কর্তা জানিয়েছেন, দুটি বিকল্প পথের কথা ভাবা হয়েছে। প্রথমত চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হোক। না হলে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল যাতে অনুসরণ করা হয়, আইসিসির কাছে সেই আর্জি জানানো হবে। অর্থা‍ৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ কোনও দেশের মাটিতে খেলবেন রোহিত শর্মারা। সেমিফাইনাল কিংবা ফাইনালে ভারত উঠলে ওই দুই ম্যাচও নিরপেক্ষ কোনও দেশের মাটিতে আয়োজন করতে হবে।’

 

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের