মঙ্গলবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে লন্ডন রওনা দিচ্ছেন বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভাল ক্রিকেট মাঠে বসতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। চলতি বছরে এই ফাইনাল ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই টুর্নামেন্ট খেলতেই মঙ্গলবার ভারতীয় দলের প্রথম দলটি রওনা হচ্ছে লন্ডনের উদ্দেশে।

চলতি আইপিএল-এর আসর থেকে গত রবিবারই বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাজেই সেই দলের অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল এবং শার্দূল ঠাকুররাও একই সঙ্গে লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন। সূত্রের খবর, এই দলের সঙ্গে একই বিমানে লন্ডন উড়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাপোর্টিং স্টাফ এবং কোচ রাহুল দ্রাবিড়ও।

সাতজনের এই দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের বোলার উমেশ যাদব। তালিকায় রয়েছেন লখনউ সুপার জায়ান্টস দলের ক্রিকেটার জয়দেব উদানকাটও। কনুইয়ের চোটের কারণে আইপিএল-এর আসর থেকে ছিটকে গিয়েছিলেন জয়দেব। পরে রিহ্যাব করে ফিট হন এই ক্রিকেটার। কাজেই তাঁর দল আইপিএল-এর প্লে অফে জায়গা পেলেও লখনউ দলের সঙ্গে যোগ না দিয়ে তিনি জাতীয় দলের হয়ে খেলতে লন্ডন উড়ে যাচ্ছেন বিরাটদের সঙ্গে।

বিসিসিআই সূত্রে খবর, যেহেতু আইপিএল এখনও শেষ হয়নি তাই দুটি কিম্বা তিনটি ভাগে বিভক্ত হয়ে ভারতীয় দল লন্ডনে পৌঁছবে। আগামী মঙ্গলবার বিরাটদের নিয়ে প্রথম বিমানটি ভারতের মাটি ছাড়বে ভোর ৪.৩০ মিনিটে।

আরও জানতে পড়ুন: ২০২৪-এর অলিম্পিকের মশাল প্রজ্বলিত করার পরিকল্পনা আইফেল টাওয়ার থেকে

যেহেতু আইপিএল-এর প্লেঅফের ম্যাচ এখনও বাকি আছে এবং সেই প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে মুম্বই, চেন্নাই, গুজরাট এবং লখনউ তাই রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ইষাণ কিষাণ, শুভমন গিল, মহম্মদ সামি, কেএস ভরত এবং অজিঙ্কা রাহানে ভারতে থেকে গিয়েছেন। আইপিএল শেষ হলেই তাঁরা রওনা দেবেন লন্ডনের পথে।

অন্য দিকে ভারতীয় দলের আর এক সদস্য চেতশ্বর পূজারা বর্তমানে ইংল্যান্ডেই রয়েছেন কাউন্টি ক্রিকেট খেলতে। কাজেই সেখান থেকেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ