মুস্তাফিজুরের পর এবার লিটন দাস, টাইগার অধিনায়কের স্পন্সর থেকে সরে দাঁড়াল ভারতীয় সংস্থা

Share:

 নিজস্ব প্রতিনিধি:  নিজস্ব প্রতিনিধি: সব ক্ষেত্রেই কোণঠাসা হচ্ছে বাংলাদেশ। আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে। এবার কোপ পড়ল বাংলাদেশি তারকা ক্রিকেটার লিটন দাসের উপর। টাইগার অধিনায়কের স্পন্সর থেকে সরে দাঁড়াল ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি (সানস্পাইরেলস গ্রিনল্যান্ডস)। এতদিন লিটন দাসে ভারতীয় এই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে নিজের ইচ্ছা মত ব্যাট বানিয়ে নিতে পারতেন। এবার সেই সুযোগ থাকছে না। কারণ ভারতীয়  সংস্থা বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি রিনিউ করছে না। অর্থাৎ এবার থেকে  লিটন দাসের ব্যাটে এসজির স্টিকার থাকবে না ।

তবে শুধু লিটন দাসের সঙ্গে নয় ইয়াসির আলী রাব্বি, মুমিনুল হকের সঙ্গেও ভারতীয় প্রতিষ্ঠানটি চুক্তি নবায়ন করবে না। এমনটাই জানা গিয়েছে। লিটন-ইয়াসির-মুমিনুল হকের এজেন্ট জানয়েছে ব্যাটের স্পন্সর এসজি তাঁদের চুক্তি নবায়ন করার পাকা কথা দিয়ে রাখলেও তা বাতিল করেছে। ক্রিকেটারদের এজেন্ট জানিয়েছে কেন এই চুক্তি বাতিল হয়েছে তার কারণ জানায়নি এসজি কোম্পানি। এই ঘটনা নিয়ে লিটন দাস কিছু না জানালেও টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক অবশ্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে চাইলে ভারতে আসতে হবে, বাংলাদেশ বোর্ডকে জানাল আইসিসি

প্রসঙ্গত, দুই দেশের ক্রিকেটে পড়েছে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক উত্তেজনার প্রভাব। বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে ঝড় উঠেছে ভারত জুড়ে। তারই প্রভাবে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় মুস্তাফিজুর রহমানকে কেনা হলেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। এর জেরেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তরবর্তী সরকার। সেই ঘটনার পর ভারতীয় কোম্পানী স্পন্সর বাতিল বা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত যে এই আগুনে ঘি ঢালবে তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর এই সমস্ত ঘটনার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়ক, টিভি চ্যানেলও বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত হপ্রতিবাদে। যদিও অনেকে বলছেন যদি বাংলাদেশ এই সিদ্ধান্ত নেয় তাহকে ক্ষতি তাঁদেরই হবে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর