আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে নাও যেতে পারে ভারত

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তান নাও যেতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে ভারতীয় দল খেলতে যেতে পারে দুবাই বা শ্রীলঙ্কায়। বৃহস্পতিবার বিসিসিআই সূত্রে এই কথাই জানা গিয়েছে। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি ক্রীড়াসূচি পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বিসিসিআইয়ের তরফে আইসিসির কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করার আর্জি জানানো হয়েছে। এর আগে যখন এশিয়া কাপ হয়েছিল, তখনও ভারত পাকিস্তানে খেলতে যায়নি। সেইসময় ভারতের সব ম্যাচ শ্রীলঙ্কায় হয়েছিল। এবারে কী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি পাকিস্তানে হবে, এখন সেটাই দেখার।

এই প্রসঙ্গে শিবসেনার প্রাক্তন বিধায়ক তথা মুখপাত্র কৃষ্ণ হেগড়ে জানিয়েছেন, ‘শিবসেনা বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানে ক্রিকেট ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। বালাসাহেব ঠাকরেজি এই আদর্শ মেনে চলতেন।‘ উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্যন্ত। ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে। ম্যাচগুলি রাখা হয়েছে লাহোর, রাউলপিন্ডি ও করাচিতে। ভারতের ম্যাচগুলি রাখা হয়েছে লাহোরে। ১ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচের আয়োজন করা হয়েছে। ২০০৮ সালের পর থেকে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। তবে গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান দল।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ