এশিয়ান গেমস স্থগিত হওয়ায় হতাশ ভারতীয় হকি দল

চলতি বছরের সেপ্টেম্বর মাসে হাংঝোউ শহরে ১৯ তম এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার বাড়বাড়ন্তের ফের বেড়েছে। উৎপত্তি স্থল চিনের সাংহাই-সহ বেশ কিছু জায়গায় এই মারণ ভাইরাসটির সংক্রমণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করতে হয়েছে। আর আশঙ্কার কালো মেঘ দেখতে পেয়ে ইতিমধ্যেই আসন্ন এশিয়ান গেমস স্থগিত করেছে চিন সরকার। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হাংঝোউ শহরে ১৯ তম এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল। কিন্তু পরিস্থিতি খারাপ দেখে আপাতত অনির্দিষ্টকালের জন্য এশিয়ান গেমস স্থগিত রাখতে হল। আর এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে হতাশার ছায়া নেমে এসেছে ভারতীয় হকি শিবিরে। 

কারণ, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর থেকেই যেন আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়ে গিয়েছে শ্রীজেশ, মনপ্রীতদের। আর আসন্ন এশিয়ান গেমসের জন্য খুব ভালো করেই প্রস্তুতি নিয়েছিল তারা। এশিয়াডে ভারতীয় হকি দলের লক্ষ্য একটাই ছিল সোনাজয়। কিন্তু করোনার কারণে গেমস হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় একেবারে নিরাশ হয়ে পড়েছে টিম ইন্ডিয়া। তবে আত্মবিশ্বাস হারাচ্ছে না তারা। গেমস যখনই হোক সোনা জয়ই হবে তাদের প্রধান লক্ষ্য।

দলের অভিজ্ঞ গোলরক্ষক শ্রীজেশ জানান, ‘এশিয়ান গেমস না হওয়াটা সত্যিই আমাদের কাছে একটা বড় হতাশার বিষয়। তবে গেমস স্থগিত হয়ে যাওয়ায় আমরা প্রস্তুতির আরও সুযোগ পাব। সোনা জয়ই আমাদের প্রধান লক্ষ্য। চিনের বর্তমান অবস্থা খুবই খারাপ, তাই কিছু করার নেই’।

 

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির