অধিনায়ক হরমনপ্রীতের জোড়া গোলে এশিয়া কাপের সুপার ফোর-এ ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক হরমনপ্রীতের জোড়া গোলে এশিয়া কাপের সুপার ফোর-এ ভারত। জাপানকে হারিয়ে জয় পেল ভারত। দেশের মাটিতে এশিয়া কাপে জয়ের ধারা বজায় রেখেছে ভারত। পর পর দু ম্যাচ জিতল তারা। চিনের বিরুদ্ধে প্রথমবার, দ্বিতীয়বার জাপানের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। ৩-২ গোলে জয় পেল ভারতীয় হকি দল। এখনও একম্যাচ বাকি রয়েছে। তার আগেই এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার জায়গা তৈরি করে নিয়েছে। জয়ের হিরো হরমনপ্রীত সিং।

জানা গিয়েছে, চিনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন হরমনপ্রীত সিং। পরের ম্যাচেও জাপানের বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। এর আগের ম্যাচে জাপান কাজখাস্তানের বিরুদ্ধে ৭ গোল করলেও ভারতের বিরুদ্ধে ভাল খেলতে পারেনি। এর আগে ভারতের বিরুদ্ধে ২৯ বার খেলেছে জাপান। তারমধ্যে ২৪ বার জিতেছে ভারত। ৪ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন মনদীপ সিং। চলতি এশিয়া কাপে প্রথম ফিল্ড গোল করল ভারত। সুখজিৎ সিং বক্সে ঢুকে বল দেন মনদীপকে। জাপানের কয়েক জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন মনদীপ।

এই গোলের এক মিনিটের মধ্যেই জালে বল জড়ান হরমনপ্রীত সিং। ৪টি পেনাল্টি কর্নার পেয়েছিল। তারমধ্যে ৩টি গেল করতে না পারলেও শেষ শটটি কাজে লাগায় অধিনায়ক হরমনপ্রীত। খুব কম সময়ের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। মাঝে খেলার ঝাঁঝ কিছুটা কমালে আক্রমণ শুরু করে জাপান। দ্বিতীয় কোয়ার্টারে পর পর চারটি পেনাল্টি কর্নার পায় জাপান। কিন্তু গোল করতে পারেনি তারা। তৃতীয় কোয়ার্টারে ৩৮ মিনিটের মাথায় ভারতীয় রক্ষণ কিছু খারাপ দেখা যেত। সেখানে গোল করেন কোসেই কাওয়াবে। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে গোল করেন হরমনপ্রীত।

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার