অলিম্পিকে জায়গা পাকা ভারতের টেবিল টেনিস খেলোয়াড়দের

Share:

নিজস্ব প্রতিনিধি : টেবিল টেনিসে ইতিহাস গড়ল ভারতের পুরুষ ও মহিলা দলের খেলোয়াড়রা। প্রথমবার দলগত বিভাগে অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছে তাঁরা। বুসানে বিশ্ব টেবিল টেনিসের দলগত প্রতিযোগিতায় প্রি কোয়ার্টার ফাইনালে হারলেও অলিম্পিকে জায়গা পাকা করে নিয়েছে পুরুষ ও মহিলা দলের খেলোয়াড়রা।

বুসানে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে পুরুষদের দলের নেতৃত্বে ছিলেন শরদ কমল। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০-তে হেরে যায় ভারত। অন্যদিকে চিনা তাইপেইয়ের কাছে ১-৩ গোলে হারে ভারতের মহিলা দল। মহিলা দলেই ছিলেন বাংলার মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়। নিয়ম অনুযায়ী, দুটি রাউন্ড জিতলে অলিম্পিকে খেলা নিশ্চিত। ভারতের পুরুষ ও মহিলা দল সেটাই করে দেখিয়েছে।

এর আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে প্রথমবার টেবিল টেনিসের দলগত বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে কোনও অলিম্পিকে ভারত টেবিল টেনিসে অংশ নিতে পারেনি। শেষপর্যন্ত এই বছর ইতিহাস গড়ল ভারতের পুরুষ ও মহিলা দলের প্রতিনিধিরা। আগামী ৪ মার্চ কোন কোন দেশ টেবিল টেনিসে দলগত বিভাগে খেলবে, তা ঘোষণা করা হবে। তার আগে বলা যেতেই পারে, প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার বিষয়টি পাকা করে ফেলেছে ভারত।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে