বৃহস্পতিবার ভোরে দেশে ফিরতে পারেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার টি ২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে ফিরিয়ে আনতে বার্বাডোজে পৌঁছোয় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকে পড়েছে রোহিত, বিরাটরা। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোরে নয়াদিল্লি পা রাখতে পারেন তাঁরা।

সংবাদ সংস্থা এনআইএয়ের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ভারতীয় দলের বার্বাডোজ ছাড়ার কথা ছিল। বুধবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট নাগাদ ভারতীয় দলের পৌঁছোনোর কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ ভারতের মাটিতে নামার কথা রোহিত, বিরাটদের। এয়ার ইন্ডিয়ার এই বিমানে শুধু ক্রিকেটাররাই নন, ওই বিমানে ফেরার কথা রয়েছে তাঁদের পরিবারের সদস্য ও ভারতীয় দলের কোচরাও। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানান, খেলোয়াড়রা যাতে সুরক্ষিতভাবে দেশে ফিরে আসেন, সেবিষয়ে সবরকমের ব্যবস্থা করেছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ নিজে এই বিষয়টি তদারকি করছেন।  

গত শনিবার বার্বাডোজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। ওই দিন থেকেই প্রাকৃতিক দুর্যোগের কারণে বার্বাডোজেই আটকে রয়েছে রোহিত, কোহলিরা। ঘূর্ণিঝড় বেরিলের কারণেই হোটেলে আটকে পড়েছেন তাঁরা। এরপর বারে বারেই পিছিয়ে যায় রোহিতদের ভারতে ফেরার সূচি। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার দেশে ফিরতে চলেছেন রোহিত, কোহলিরা। 

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর