আরসিবির মহিলা দলের মেন্টর সানিয়া

বিবৃতি জারি করে জানিয়েছে আরসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন ভূমিকায় টেনিস স্টার সানিয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহিলা দলের মেন্টর হিসেবে সানিয়াকে নিয়োগ করেছে। দলে তরফ থেকে বিবৃতি জারি করে এই নিয়োগের খবর দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দলের দর্শনের সঙ্গে সানিয়া মির্জার মানসিকতার মিল রয়েছে।  ছয় বারের গ্র্যান্ড স্লাম জয়ী এবং ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের ৪৩টি খেতাব জয়ী খেলোয়াড়কে মেন্টর হিসেবে নিয়োগের কারণ দলের মহিলা খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাতে অনেকটাই সাহায্য করবে। সানিয়া মির্জা এমন একজন খেলোয়াড় যিনি অত্য়ন্ত সহজ এবং সাবলিলভাবে দলের মহিলা খেলোয়াড়দের সঙ্গে মিলে-মিশে থাকতে পারবেন। খেলোয়াড়দের মানসিক দূর্বলতা সহজেই ধরতে পারবেন। তাদের দূর্বলতাকে দ্রুত দূর করার ক্ষমতা এবং মানসিক দৃঢ়তা তার মধ্যে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্য়ানেজমেন্ট তাই সব কিছু বিবেচনা করেই সানিয়া মির্জাকে মহিলা দলের মেন্টর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সানিয়াকে মেন্টর হিসেবে পাওয়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খুশির হাওয়া।  

গতকাল বিসিসিআই মহিলা প্রিমিয়ার লিগের ক্রীড়াসূচি প্রকাশ করেছে। সেই ক্রীড়াসূচি অনুসারে  খেলা শুরু ৪ মার্চ থেকে। প্রথম ম্যাচ পেয়েছে দিল্লি। রাজধানীর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথম ম্যাচ। ফাইনাল ম্যাচ ২৬ মার্চ। খেলা মুম্বইয়ের সিসিআই স্টেডিয়ামে। অন্যদিকে, ম্য়াচ শুরুর প্রথম রবিবার রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচ দুপুরে। পরের ম্যাচ সন্ধ্যায়। আইপিএলে নজর থাকবে স্মৃতি এবং রিচিকার দিকে। 

আরও পড়ুন মহিলা আইপিএল শুরু ৪ মার্চ থেকে, সূচি ঘোষণা বোর্ডের

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু