৬০ বছর পর পাকিস্তানে ভারতীয় টেনিস দল

Share:

নিজস্ব প্রতিনিধি : ৬০ বছর ডেভিস কাপ খেলতে পাকিস্তান পৌঁছোল ভারতীয় টেনিস দল। আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি ইসলামাবাদের স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে ১৯৬৪ সালে শেষবার পাকিস্তানে গিয়েছিল ভারতীয় দল।

অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের তরফে পাকিস্তানে না যাওয়ার জন্য চেষ্টা চালানো হয়েছিল। ইন্ডিয়ান টেনিস অ্যাসোসিয়েশন প্রথমে ডেভিস কাপ কমিটির শরণাপন্ন হয়। এরপর নিরপেক্ষ ভেনুর দাবি জানিয়ে চেয়ার অফ দ্য ইনডিপেনডেন্ট ট্রাইবুনালে গিয়েছিল অল ইন্ডিয়ান টেনিস অ্যাসোসিয়েশন। কিন্তু সেই দাবিও খারিজ হয়ে যায়। শেষপর্যন্ত পাকিস্তানে পৌঁছল ভারতীয় দলের খেলোয়াড়রা। ভারতীয় দলে রয়েছেন পাঁচ জন খেলোয়াড়, একজন ফিজিওথ্যারিপিস্ট, একজন কোচ ও একজন ম্যানেজার। পাকিস্তান টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল গুল রহমান ভারতীয় টেনিস দলকে অভ্যর্থনা জানায়। তিনি জানান, ভারতীয় দলের খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখে পাঁচ স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

এর আগে ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট দল গিয়েছিল সিরিজ খেলতে। গত বছর পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন হলেও ভারতীয় দল যায়নি। বাধ্য হয়েই ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় করতে হয়েছিল। কিন্তু টেনিসের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি ভারতের পক্ষে। ভারত যদি পাকিস্তানে খেলতে না যেত, তাহলে জরিমানার মুখে পড়তে হত টেনিস দলকে। শাস্তি এড়াতেই শেষপর্যন্ত পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেয় অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন।

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের