ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব রেকর্ড করলেন ভারতীয় দলের মহিলারা। ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারিয়ে দিল ভারত। আড়াই দিনে টেস্ট ম্যাচ জিতে নিল হরমনপ্রীত কৌরেরা। ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল তাঁরা। এটাই এখন ভারতীয় মেয়েদের টেস্ট ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম থেকেই চালকের আসনে ছিল ভারত। ভারতীয় দলের চার জন মহিলা ব্যাটসম্যান অর্ধশতরান করেন।প্রথমবার টেস্ট খেলতে নেমেই ৬৯ রান করলেন শুভা সতীশ। পাশাপাশি জেমাইমা রদ্রিগেজ ৬৮ রান, ষষ্টিকা ভাটিয়া ৬৬ ও দীপ্তি শর্মা ৬৭ রান করেন। এই তিন জন ব্যাটসম্যানের বড় রানের দাপটেই ভারতের ভালো জায়গায় পৌঁছে দেয়। প্রথম ইনিংস ভারত ৪২৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। পাঁচ উইকেট নেন দীপ্তি।

এরপর ভারত অবশ্য ইংল্যান্ডকে ফলো অন করায়নি। ১৮৬ রান তুলে ভারত ডিক্লিয়ার দিয়ে দেয়। দ্বিতীয় ইনিংসের ৪৭৯ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। শনিবার বল করতে নেমে ইংল্যান্ডকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে ভারত। এদিন এক ৩৮ মিনিটের মধ্যে ইংল্যান্ডের দশ উইকেট ফেলে দেয় হরমনপ্রীতরা। এূবারেও ভারতকে জেতাতে বড় ভূমিকা নেয় দীপ্তি। তার সঙ্গে যোগ্য সংগত দেন পূজা বস্ত্রকার। দীপ্তি নেন ৪টি উইকেট আর পূজা মাত্র চার ওভার বল করে তিন উইকেট নিয়ে নেন।

২৫ বছর আগে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটাররা ৩০৭ রানে পাকিস্তানকে হারিয়েছিল। সেটাই ছিল টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় রানের জয়ের বিশ্ব রেকর্ড। এবার সেই রেকর্ডও ভেঙে দিল ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার