মহিলা কুস্তিগীরদের সঙ্গে যৌন হেনস্থা: ফেডারশনের সভাপতিকে বরখাস্তের সিদ্ধান্ত

সভাপতির সঙ্গে ফোনে কথা কেন্দ্রীয় ক্রীডা় মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের মহিলা কুস্তিগীরদের সঙ্গে যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে বক্সিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংকে  বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সূত্রের খবর, অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তিনি একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  বুধবার যন্তরমন্তরে পুরুষ ও মহিলা কুস্তি খেলোয়াড়দের অবস্থান বিক্ষোভের খবর পেয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী। তিনি বক্সিং ফেডারেশনের সভাপতিকে ফোন করেন। এই বিষয়ে তাঁর থেকে সবিস্তার রিপোর্ট তলব করেছেন। সভাপতিকে তিনি জানিয়েছেন, ঘটনায় তিনি অসন্তুষ্ট। তাঁর বিরুদ্ধে মন্ত্রক কড়া পদক্ষেপ করতে চলেছে। সেই কড়া পদক্ষেপের মধ্যে অন্যতম বক্সিং ফেডারেশনের সভাপতির পদ থেকে তাকে বরখাস্ত করা। 

অন্য দিকে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কুস্তি খেলোয়াড় ববিতা ফোগত আন্দোলনরত খেলোয়াড়দের আশ্বাস দিয়ে বলেছেন, সরকার তাদের পাশে আছে। ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ সরকারকে খতিয়ে দেখার আর্জি জানাবেন। 

এই ইস্যুতে কংগ্রেস সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। দলের সাংসদ দীপিন্দর এস হুড়া  সংবাদসংস্থা এনএনআইকে জানিয়েছেন, ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ রীতিমতো ভয়াবহ। যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন, দেশের জন্য জান লড়িয়ে পদক জয় করেন, তাদের সঙ্গে এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। কংগ্রেস চায়, এই ঘটনার যথাযথ তদন্তের। তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হোক সিবিআইয়ের হাতে। আর সিবিআইয়ের ওপর নজরদারি চালাবে মহামান্য সুপ্রিম কোর্ট।

আরও পডু়ন জোকারকে উত্যক্ত করলেই ঘাড়ধাক্কা: টেনিস অস্ট্রেলিয়ার প্রধান

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের