৫,০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন পারুল চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে ভারতকে ত্রয়োদশতম সোনার পদক এনে দিলেন দৌড়বিদ পারুল চৌধুরী। মঙ্গলবার ৫,০০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে ভারতকে সোনার পদক এনে দেন সোনার মেয়ে। গতকাল সোমবারই ৩,০০০ মিটার স্টেপলচেজে দেশকে রুপোর পদক এনে দিয়েছিলেন তিনি। এ নিয়ে অ্যাথলেটিকসে তৃতীয় সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিটরা।

রবিবারই এশিয়ান গেমসে বাজিমাত করেছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। অ্যাথলেটদের দুরন্ত পারফরম্যান্সে ঝুলিতে এসেছিল দুই সোনার পদক। রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ওইদিন ৯টি পদক জিতেছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। বিভিন্ন ইভেন্টে একদিনে ১৫ পদক জিতে ২০১০ সালের এশিয়ান গেমসের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তেজিন্দার পাল সিংহ-অবিনাশ সাবলরা। যদিও সোমবার গেমস থেকে কোনও সোনা ঘরে আনতে পারেননি ভারতীয় ক্রীড়াবিদরা। রুপো আর ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

এদিন ৫,০০০ মিটার দৌড়ে প্রথমে খানিকটা পিছিয়েই ছিলেন পারুল। কিন্তু শেষ ২৫ মিটারে হরিণের মতো ক্ষিপ্র গতিতে তিনি জাপানি প্রতিযোগী রিরিকা হিরোনিকাকে পিছনে ফেলে সোনা জয় নিশ্চিত করেন। ভারতের সোনার মেয়ে ৫,০০০ মিটার দৌড়ে লক্ষ্যভেদ করেছেন ১৫.১৪.৭৫ সেকেন্ডে। এ নিয়ে চলতি গেমসে গলায় জোড়া পদক ঝোলালেন পারুল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের