চোটের কারণে নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চিত হার্দিক পাণ্ড্য

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। চোটের কারণে আগামী রবিবার ধর্মশালায় কিউইদের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত ভারতের সহ অধিনায়ক হার্দিক পাণ্ড্য। চোট গুরুতর না হলেও তাঁকে খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। হার্দিককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ২৯ অক্টোবর লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের দলে ফিরবেন তিনি।

গতকাল বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়েই গোড়ালিতে চোট পেয়েছিলেন ভারতের সহ অধিনায়ক। নবম ওভারে বাংলাদেশি ব্যাটার লিটন দাসের একটি শট ডান পা দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন হার্দিক। আর ওই পা বাড়াতে গিয়েই পিছলে পড়ে যান। মাঠের মধ্যেই চোটে যন্ত্রণায় কাতরাতে থাকেন। সহ অধিনায়ককে সুস্থ করার জন্য মাঠে ছুটে গিয়েছিলেন ভারতীয দলের ফিজিও। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন পাণ্ড্য। যন্ত্রণা না কমায় স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় তাঁকে। যদিও স্ক্যানে তেমন বড় ধরনের চোট ধরা পড়েনি। তবুও চিকি‍ৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।  

বাংলাদেশ ম্যাচের পরেই ভারত অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের বলেছিলেন, ‘হার্দিকের চোট গুরুতর নয়। এটা আমাদের জন্য অবশ্যই স্বস্তির খবর। তবে যে ধরনের চোট পেয়েছে তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার মতো পরিস্থিতিতে থাকবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। চিকি‍ৎসকরা নজর রাখছেন। তাঁরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু