২৯ মে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে IPL ফাইনাল

আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অবশেষে সব জল্পনার অবসান। আগামী ২৯ মে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের আসর। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তাছাড়া প্লে অফের ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন ও আমদাবাদে।

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আইপিএলের প্রাথমিক রাউন্ডের খেলা শুধুমাত্র মহারাষ্ট্রেই হচ্ছে। রাজ্যের চারটি স্টেডিয়ামে ওই ম্যাচ হচ্ছে। কিন্তু একটি রাজ্যে প্রতিযোগিতা হওয়াতে চলতি আইপিএল তেমনভাবে দর্শকদের মধ্যে সাড়া ফেলতে পারছে না। টিভির দর্শক সংখ্যাও আগের তুলনায় অনেকটাই কমেছে। ফলে যে সংস্থা মোটা টাকার বিনিময়ে মিডিয়া স্বত্ব কিনেছে তারা বিপাকে পড়েছে। 

আইপিএলের প্লে অফ ম্যাচ মুম্বই থেকে সরিয়ে কলকাতা ও গুজরাতে করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। যদিও শেষ মুহুর্তে সিদ্ধান্ত বদলে যেতে পারে বলে জল্পনাও চলছিল। কিন্তু এদিন বিসিসিআইয়ের সচিব জানিয়েছেন, কলকাতার ইডেন গার্ডেনে প্লে অফের দুটি ম্যাচ হবে। আগামী ২৪ ও ২৫ মে কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটর ম্যাচ হবে  ক্রিকেটের নন্দন কাননে। কোয়ালিফায়ার- ২ ম্যাচ হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একই স্টেডিয়ামে ২৯ মে হবে বিশ্বের আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। 

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়