IPL-2023: সূর্য কুমারের অনবদ্য ব্যাটিং-এ আরসিবিকে ৬ উইকেটে হারাল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি: বদলার ম্যাচে আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচে হারের বদলা দ্বিতীয় ম্যাচে নিয়ে নিল মুম্বই। সৌজন্যে সূর্য কুমার যাদবের অসামান্য ব্যাটিং। সূর্য দেখিয়ে দিলেন তিনি যেদিন ব্যাট হাতে জ্বলে উঠবেন সেই দিনটা কেবল তাঁর নামেই লেখা থাকবে। মাত্র ৩৫ বলে ৮৩ রান করে সূর্য মুম্বইকে পৌঁছে দিলেন জয়ের দোড়গড়ায়। সেখান থেকে বাকি কাজটা করে অনায়াসে হাসিল করে নিয়ে মুম্বইকে জয়ের মুখ দেখাল ওয়াধেরা।  

 মুম্বই-এর বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে যে বিরাট ঝড়ের আশঙ্কা করা হয়েছিল তা দেখা গেল না। বিরাট হতাশ করলেন সকলকে। সৌজন্যে ভেনড্রফ নামক একজন বোলার। তবে বিরাট ঝড় না দেখা গেলেও দেখা গেল ডুপ্লেসি সাইক্লোন-ম্যাক্সওয়েল সাইক্লোন। রোহিত ব্রিগেডের বোলারদের ঘুম কেড়ে নিয়েছিলেন এই দুই ব্যাঙ্গালুরু ব্যাটার।

ডুপ্লেসি ৪১ বলে ৫টি চার ৩টি ছয়-এর সাহায্যে ৬৫ রান করলেন। আর ম্যাক্সুয়েল ৩৩ বলে ৮টি চার ৪টি ছয়ের সাহায্যে  করলেন ৬৮ রান। এরপর ব্যাঙ্গালুরুর হয়ে ১৮ বলের ৩০ রানের ইনিংস খেললেন দীনেশ। আর তাতেই ৬ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে বিরাটরা ২০০ রানের টার্গেট দিল মুম্বইকে। মুম্বই-এর হয়ে বল হাতে মঙ্গলবারের সফল বোলার হলেন ভ্যানড্রফ। ৪ ওভার হাত ঘুরিয়ে বেঙ্গালুরুর ৩ উইকেট ঝুলিতে পুড়লেও সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই উইকেট বিরাট এবং ম্যাক্সুয়েল তাঁরই শিকার।

মুম্বই-এর কাছে মঙ্গলবারের বদলার ম্যাচ ছিল। সেই ম্যাচে ২০০ রানের মধ্যে বেঁধে রাখা বেঙ্গালুরুকে কার্যত ধরাশায়ী করে দিলেন সূর্য কুমার যাদব। মঙ্গলবার সূর্য তাঁর ব্যাটেই সমালোচকদেক সমস্ত জবাব দিয়ে দিলেন। অসাধারণ একটা ইনিংস খেলে বুঝিয়ে দিলেন তিনি যেদিন ফর্মে থাকবেন সেদিন ২২ গজে ব্যাট হাতে তিনিই সেরা।

ব্যাঙ্গালুরু বোলারদের উপর আক্রমণের শুরুটা মুম্বই-এর হয়ে করেছিলেন ইষাণ কিষাণ। তারপর সেই পথেই মু্ম্বইকে জয় এনে দিলেন সূর্য এবং ওয়াধেরা। ওয়াধেরা ৩৪ বলে ৫২ রান করলেন।

বেঙ্গালুরুর হয়ে দূরন্ত খেলা ডুপ্লেসি ও ম্যাক্সওয়েল-এর ইনিংস কোনও কাজেই দিল না। কেননা দিনটা ছিল সূর্য কুমার যাদবের। কাজেই তাঁর কাছেই মূলত হারতে বাধ্য হল বিরাটরদের।

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের