এই মুহূর্তে

দিল্লির বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়, ১২৭ রানে গুটিয়ে গেল নাইটরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স। জেসন রয় আর আন্দ্রে রাসেল ছাড়া আর কোনও ব্যাটারই রান পাননি। দিল্লির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন নীতীশ রানা-রিঙ্কু সিংরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান তুলতে পেরেছে নাইটরা।  

দিল্লির কোটলা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে টসে জেতেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে নাইটদের ব্যাটিং করতে পাঠান। এদিনই আইপিএলে অভিষেক ঘটেছিল বাংলাদেশি ব্যাটার লিটন দাসের। জেসন রয়ের সঙ্গে কলকাতার হয়ে ওপেন করতে নেমেছিলেন। কিন্তু অভিষেক ম্যাচে চরম হতাশ করলেন বাংলাদেশি ব্যাটার। চার বলে চার রান করে মুকেশ কুমারের বলে সাজঘরে ফেরেন লিটন। তিন নম্বরে ব্যাট করতে আসা বেঙ্কটেশ আইয়ারকে শূন্য রানে ফিরিয়ে দেন আনরিকে নর্তজে। নাইট অধিনায়ক নীতীশ রানা (সাত বলে চার) দলের বিপদ সামলাবেন কী, তিনিও ইশান্ত শর্মার বলে দ্রুত আউট হয়ে যান। স্কোর বোর্ডে ৫০ রান জুড়তে না জুড়তে সাজঘরে ফেরেন মনদীপ সিং (১১ বলে ১২)। ৫০ রানে চার উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে নাইটরা।

রিঙ্কু সিং (আট বলে ৬), সুনীল নারাইনরা (৬ বলে চার) দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলতে গিয়ে আউট হয়ে যান। একা কুম্ভ হয়ে নাইট শিবিরকে লজ্জার হাত থেকে বাঁচানোর চেষ্টা চালান জেসন রয়। ১৫তম ওভারে বল করতে –এসে নাইট শিবিরে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। পর পর দুই বলে ফিরিয়ে দেন জেসন রয় (৩৯ বলে ৪৩) ও ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা অনুকূল রায়কে (০)। আনরিক নর্তজের বলে দ্রুত ফিরে যান উমেশ যাদবও (৫ বলে ৩)। কোনও ক্রমে ১৬.৫ ওভারে ১০০ রানের গণ্ডি টপকায় নাইটরা। শেষ ওভারে হাত মারকাটারি ব্যাটিং করেন রাসেল। তিনি শেষ পর্যন্ত ৩৮ রানে অপরাজিত থাকেন। বরুণ চক্রবর্তী ৬ বলে এক রান করে আউট হন।  

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ