ব্যাট হাতে তাণ্ডব হার্দিকের, রাজস্থানকে উড়িয়ে জয়ী গুজরাত

গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য ১৫ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হারের স্বাদ পেতে হয়েছিল গুজরাত টাইটসন্সকে। শুক্রবার রাতে সঞ্জু স্যামসনদের ডেরাতে গিয়ে হারিয়ে বদলা নিল হার্দিক পাণ্ড্যরা। শুধু হারালই না, একেবারে উড়িয়ে দিল। ৩৭ বল বাকি থাকতে নয় উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল গতবারের চ্যাম্পিয়ানরা। বোলারদের পরে দাপট দেখালেন ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ড্য, শুভমন গিলরা। কার্যত একপেশে ম্যাচ হয়েছে।

সোয়াই মান সিং স্টেডিয়ামে টেসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে গিয়েছিল। রশিদ খান-নূর আহমদের ভেল্কিতে ১৭ দশমিক ৫ ওভারে মাত্র ১১৮ রানেই গুটিয়ে গিয়েছিল রাজস্থানের ইনিংস। জয়ের জন্য হার্দিক পাণ্ড্যদের প্রয়োজন ছিল মাত্র ১১৯ রান। অল্প পুঁজি নিয়ে গুজরাতের বিরুদ্ধে জিততে কোনও অলৌকিক ঘটনা ঘটাতে হতো রবিচন্দ্রন অশ্বিন, যজুবেন্দ্র চহালদের। কিন্তু ভাগ্যদেবী এদিন সুপ্রসন্ন ছিল না সঞ্জুদের। দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নেমে প্রথমে দেখেশুনে খেলতে শুরু করেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা-শুভমন গিল। প্রথম উইকেটে জুটি বেঁধে দুজনে ৫৮ বলে ৭১ রান তোলেন। ১০ ওভারে বল করতে এসে গিলকে ফিরিয়ে জুটি ভাঙেন চহাল। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি।

গিল ফিরে যেতে তিন নম্বরে ব্যাট করতে নামেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আর তার পরেই যেন মরু শহরে ঝড় উঠল। কার্যত তাণ্ডব শুরু করেন তিনি। মনে হচ্ছিল, রাতেই বোধহয় গুজরাত ফেরার বড্ড তাড়া রয়েছে তাঁর। অধিনায়ককে বিধ্বংসী ভূমিকা দেখে হাত খুলে খেলতে থাকেন ঋদ্ধিমানও। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত। অধিনায়ক হার্দিক পাণ্ড্য ১৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি ছক্কা আর তিনটি চারে। ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা