IPL-2023-২০৫ রানের টার্গেট নাইটদের দিল গুজরাট

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যে চমকটা গুজরাট টাইটান্স দিল তা ম্যাচের আগেও বুঝতে পারেননি অনেকেই। দূরন্ত ছন্দে থাকা হার্দিক পাণ্ডিয়াকে বাদ দিয়ে টস করতে রশিদ খান। ফলে যা হওয়ার তাই হল। দূরন্ত ছন্দে থাকা গুজরাট দলটি বেশ কিছুটা ছন্দহীন হয়ে পড়ল নাইটদের বিপক্ষে। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০৪ রান।

নাইটদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন এই ম্যাচে গুজরাটের অধিনায়ক রশিদ খান। অন্য ম্যাচের মতোই ওপেনিং জুটিতে ব্যাট হাত ক্রিজে এলেন বঙ্গ তনয় ঋদ্ধিমান ও ছন্দে থাকা শুভমন। হার্দিক না থাকায় গুজরাট দলের খেলোয়াড়দের মধ্যে একটা প্রেসার যে ছিল তা তাঁদের শরীরী ভাষাই বলে দিচ্ছিল।

নাইটদের হয়ে গুজরাট দলে প্রথম আঘাতটা আনেন সুনীল নারিন। ঋদ্ধিমানকে ১৭ রানে আউট করেন তিনি। তারপর শুভমনের সঙ্গী হন চলতি আইপিএল-এ নজরকাড়া ক্রিকেটার সাই সুধাশরন। এরই মধ্যে ছন্দে থাকা শুভমনকে ৩৯ রানের মাথায় সাজঘরে পাঠিয়ে গুজরাট দলকে আবার বিপদের মুখে ঠেলে দেন সুনীল নারিন।

আরও জানতে পড়ুন: মোহনবাগানকে এখনও ভুলতে পারেননি উদয়https://www.live.eimuhurte.com/sports/uday-konar-speach/

সুনীলের পর বল হাতে এসে আবার সেনা চেনা ভেলকি দেখাতে শুরু করেন ইডেনে বেঙ্গালুরু বধের অন্যতম নায়ক সুয়স শর্মা। তাঁর প্রথম শিকার হলেন অভিনব মনোহর। এরপর আবার বল হাতে ঝলসে ওঠেন নারিন। ৩৮ বলে ৫৩ পূর্ণ করা সুধাশরনকে প্যাভিলয়নে পাঠিয়ে দিলেন তিনি। ততক্ষণে অবশ্য গুজরাট দল ১৫০ রানে গণ্ডি পার করে ফেলেছে। সুধাশরনের সঙ্গে জুটি বেঁধে নিজের অর্ধ্বশতরান পূর্ণ করলেন বিজয় শঙ্কর। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৬৩ রানে।

মূলত গুজরাটের বিপক্ষে ম্যাচেও বোঝা গেল কেকেআর দলের বোলিং লাইন আপ পুরোপুরি স্পিন নির্ভর। সুনীল নারিন, সুয়সরা যখন একের পর এক উইকেট পাচ্ছেন তখন দলের পেস বোলিং-এর দৈন্য দশাটা বার বার ফুটে উঠছে। প্রশ্ন উঠতে শুরু করেছে উমেশ যাদব, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসনরা আর কবে উইকেট পাবেন তা নিয়ে।

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা