IPL-2023-ভারতে পৌঁছলেন জেসন রয়

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল খেলার জন্য অবশেষে শনিবার ভারতে পৌঁছলেন কলকাতা নাইট রাইডার্স দলের নতুন সদস্য জেসন রয়। ভারতে পা দিয়েই তিনি পৌঁছে গেলেন আহমেদাবাদে। বর্তমানে সেখানেই রয়েছে নাইট বাহিনী। কেননা এর পরের ম্যাচ নাইটরা খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।

উল্লেখ্য, চলতি বছরে কলকাতা নাইট রাইডার্স দল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তার ফলে নাইটেদর ব্যাটিং লাইন আপ দারুণ ধাক্কা খায়। তার ওপর আবার শাকিব আল হাসানরাও আসেননি। কাজেই সেই শূণ্যস্থান পূরণ করার জন্যই নাইটরা এবার দলে নিলেন ব্রিটিশ ক্রিকেটার জেসন রয়কে। জেসন দলের সঙ্গে যোগ দেওয়ায় কতটা উপকৃত হবে বলেই মত বিশেষজ্ঞদের।

আরও জানতে পড়ুন: ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের স্মৃতিসৌধ উদ্বোধন করেলন ধোনি

কেননা জেসন এই মুহূর্তে অনেকটাই ছন্দে রয়েছেন। তার প্রমাণও তিনি দিয়েছেন পাকিস্তান লিগে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর রানের সংখ্যাও যথেষ্ট নজরকাড়া। এর পাশাপাশি রয়েছে ৬টি সেঞ্চুরিও। নাইটদের শিবিরে যোগ দেওয়ার আগে পাকিস্তান সুপার লিগে এই ব্রিটিশ ব্যাটার একটি ম্যাচে ৬৩ বলে ১৪৫ রান করেছেন।

এই মুহূর্তে নাইটরা দুটি ম্যাচ খেলেছে। তার একটিতে হার, অন্যটিতে জয় পেয়েছে। কাজেই দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়ে তাঁদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। তবে আগের ম্যাচগুলিতে ব্যাটিং সেইভাবে নজর কাড়তে পারেনি। বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ার ও আন্দ্রে রাসেলের ওপর যে বিশ্বাস দল রেখেছিল, তার মর্যাদা দিতে ব্যর্থ হয়েছেন দুই ব্যাটারই। এখন দেখার নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জেসনকে হার্দিক পাণ্ডিয়াদের বিপক্ষে ম্যাচে ব্যবহার করেন কি না।

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা